একবার শয়তান এক কাঠ মোলার সুরত ধরে এসে আমাকে বললো, আপনার মেজাজে তো এশকের প্রাধান্য আছে। আপনার স্বভাব প্রেমের কাব্যের প্রতি আকৃষ্ট। তা সত্ত্বেও আপনি কাইফিয়তবিহীন তরিকা কেনো গ্রহণ করেছেন? যার মধ্যে সেমার কোনো দখল নেই, উচ্চ স্বরে জিকির করারও কোনো বিধান নেই। আমি বললাম, আকীদা এবং মহব্বত জনাব বারীতাআলার পূর্ণ হেকমতের চাহিদা অনুসারে হয়ে থাকে। সে বললো, তা তো কেবল মজবুরীর আলামত। তার এ ধরনের বেপরোয়া প্রশ্নের কারণে আমি রাগান্বিত হলাম এবং তার দাড়ি ধরে প্রহার করতে উদ্যত হলাম। অকস্মাৎ সে গায়েব হয়ে গেলো। মির্জা মাযহার বলেছেন, হজরত সাঈয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর পীর হজরত শায়েখ সাইফুদ্দীন সেরহিন্দী র. এক রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। তখন কোনো এক স্থান থেকে তাঁর কানে বাঁশির আওয়াজ ভেসে এলো। তিনি অস্থির হয়ে মাটিতে পড়ে গেলেন এবং তাতে তাঁর হাতে আঘাত পেলেন। বলতে লাগলেন, লোকেরা আমাকে দরদহীন বলে। দরদহীন তো ওই ব্যক্তি, সেমা যার মধ্যে কোনো প্রতিিμয়া সৃষ্টি করতে পারে না। তিনি আরও বলেছেন, এই তরিকার এক বুজুর্গ কোনো এক স্থানে যাচ্ছিলেন। তাঁর কানের মধ্যে সেমার আওয়াজ এলো। সহ্য করতে না পেরে তিনি সেখানে বসে পড়লেন। অন্তর্জ্বালা দমন করলেন। কিন্তু অন্তজ্বার্লার অগ্নি তাঁকে রেহাই দিলো না। গরমের চোটে তাঁর মাথার খুলি বিদীর্ণ হয়ে গেলো। তিনি বললেন, সেমা ধ্বংসাত্মক কাজ, তাই তাকে হারাম সাব্যস্ত করা হয়েছে। তিনি আরও বলেছেন, হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর পীর হজরত শায়েখ সাইফুদ্দীনের খানকায় প্রতিদিন চার শত ১৭ ফকীর দরবেশ ফায়দা গ্রহণার্থে জমা হতেন। হজরত শায়েখ সাইফুদ্দীন তাদের প্রত্যেকের ফরমাইশ মোতাবেক ভিন্ন ভিন্ন খানা প্রস্তুত করাতেন। এরকম নাজ ও নেয়ামত থাকা সত্ত্বেও তাঁর সালেকগণ সমুচ্চ মাকামসমূহ অর্জন করতেন। কেনোনা এই তরিকার ভিত্তি মোর্শেদের হিম্মত ও তাওয়াজ্জোহের উপর। এই তরিকার এক ব্যক্তি তার আহার কমিয়ে দেয়ার ইচ্ছা করলো। তখন তার পীর বললেন, এই তরিকার ফয়েজ হাসিল করার জন্য এ ধরনের আমলের কোনো প্রয়োজন পড়ে না। কেনোনা আমাদের বুজুর্গগণ এই কাজের ভিত্তি সার্বক্ষণিকভাবে কলবের চৈতন্য এবং মোর্শেদের সোহবতের উপর নির্ধারণ করেছেন। কিন্তু মকসুদ হাসিল হয় সার্বক্ষণিক জিকির, আলাহ্র প্রতি মনোনিবেশ, সুন্নতের অনুসরণ এবং নূর ও বরকতের আধিক্যের দ্বারা। বাহ্যিক দর্শনকারী সর্বসাধারণ নজর করে অলৌকিকতা দর্শনের প্রতি। কিন্তু খাস ব্যক্তিগণ, যাঁরা হাকীকতের বিষয়ে
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।