শায়েখ মোহাম্মদ ফরখ দোয়া করলেন, হে আলাহ্! তুমি আমাকে তার ক্ষতি থেকে রক্ষা করো। হঠাৎ নৌকাটি সাগরে ডুবে গেলো এবং আওলিয়াগণের অস্বীকারকারী ও সমালোচনাকারী তার কৃতকর্মের সাজা পেলো। মির্জা মাযহার বলেছেন, শায়েখ আব্দুল আহাদ তাঁর পিতা এবং চাচা উভয়ের কাছ থেকেই ফায়দা গ্রহণ করেছিলেন। তিনি ওই দু'জনের নেসবতকেই সমান মনে করতেন। খাজা মোহাম্মদ সাঈদ ও খাজা মোহাম্মদ মাসুম উভয়ের নেসবতকে তিনি কোনো ফরক করতেন না। বলতেন, আমার দৃষ্টিতে তাঁরা দুজনেই সমান। যেমন ইমামে তসবীহ'র সঙ্গে দু'টি সাক্ষী দানা থাকে। মির্জা মাযহার বলেন, তবে আলাহ্তায়ালা আমাকে ওই দু'জনের মধ্যে পার্থক্য করার যোগ্যতা দান করেছেন। খাজা মোহাম্মদ সাঈদের নেসবতের মধ্যে বেশী আছে আত্মবিস্মৃতি ও নিরবতা- যা খিলতের মাকামের উপযোগী। আর খাজা মোহাম্মদ মাসুমের নেসবতে বেশী আছে পরিচ্ছন্নতা এবং চাকচিক্য, যা মাহবুবিয়াতের মাকামের উপযোগী। নেসবতে সাঈদীতে কামালতে নবুওয়াত মাকাম ও অন্যান্য মাকামের শক্তি বেশী। আর নেসবতে মাসুমীতে বেলায়েতের শক্তি বেশী। হজরত মোজাদ্দেদে আলফে সানির বিশেষ মাকামসমূহ ছাড়া অন্য কোনো কিছু এ দুই সাহেবজাদার মধ্যে ছিলো না। মির্জা মাযহার বলেছেন, প্রথম দিকে আমি তালেবগণকে তওবার শিক্ষা এভাবে দিতাম, যাতে তওবায়ে নসুহার মতো তাকিদ থাকতো। একরাতে আমি আমার শায়েখকে স্বপ্নে দেখলাম। তিনি আমার হালের প্রতি মেহেরবানি করলেন। সেখানে এক কাওয়ালী গায়ক ছিলো। তিনি তার প্রতিও তাওয়াজ্জোহ দিলেন। তখন তার মধ্যে এক আজীব হাল হলো। সে তার কাজটি ছেড়ে দিলো এবং শরীয়তবিরোধী কার্যসমূহ থেকে তওবা করলো। তখন আমার শায়েখ আমাকে বলতে লাগলেন, তওবার তরীকা এমন হওয়া উচিত। তালেবের বাতেন জগতে যখন নেসবত প্রবল হবে, তখন সে তার কাজ নিজেই স্বত:স্ফুর্তভাবে করবে। সে দিন থেকে আমি তওবার বিষয়ে কঠোরতা করা থেকে বিরত হলাম। তওবায়ে মুজমালই (সংক্ষিপ্ত তওবা) যথেষ্ট। এরপর তওবায়ে নসুহা কোনো এক বিশেষ সময়ে হাসিল হয়ে যায়। মির্জা মাযহার বলেছেন, বুদ্ধিমানদের একদল লোক আমাকে প্রশ্ন করলো, নকশবন্দিয়া তরিকার মধ্যে এমন কি মর্যাদা দেখলেন যে, অন্যান্য তরিকা বাদ দিয়ে আপনি এই তরিকা গ্রহণ করলেন? আমি বললাম, এ তরিকা কিতাব ও সুন্নতের দ্বারা সাজানো, যার অকাট্য প্রমাণ আছে। কিতাব ও সুন্নত যেহেতু অকাট্য, কাজেই তার দ্বারা সাব্যস্ত এই তরিকাও অকাট্য। এ তরিকার ওজিফাসমূহের ওসিলায় সুন্নত অনুসরণ করার তৌফিক লাভ হয়। শরীয়ত পালন করার ফলে এ তরিকার নূর বৃদ্ধি পায়।
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।