পেঁৗছতে সক্ষম হননি, তাঁরাই তা মেনে নেননি। সে জন্য সে ব্যক্তি তার মূর্খতার কারণে মাযুর। সর্বোচ্চ কামালাতের জন্য কারামত প্রকাশ পাওয়া শর্ত নয়। রসুলেপাক স. এর আসহাবে কেরাম এমন উচ্চতর মাকামে পেঁৗছেছিলেন, যেখানে কোনো ওলীর পক্ষে পেঁৗছা সম্ভব নয়। তৎসত্ত্বেও অলৌকিক ঘটনা, যওক-শওকের নেসবত, জযবা এবং এস্তেগ্রাক (নিমজ্জিত থাকা) তাঁদের মধ্যে তেমন প্রকাশিত হয়নি। এক ব্যক্তি একবার হজরত মির্জা মাযহারের নিকট জিজ্ঞেস করলো, হজরত বড়পীর সাহেব এবং হজরত মোজাদ্দেদে আলফে সানির মধ্যে কে উত্তম? তিনি বললেন, তাঁরা দু'জনই আমার পীর এবং পথপ্রদর্শক। তাঁরা দু'জনই আলাহ্র রহমতের বৃষ্টি, যা আমার উপর বর্ষিত হয়। তবে আমার পথপ্রদর্শনের জন্য একজনই যথেষ্ট। আমি জানি না আকাশের চেয়ে অধিক নিকটবর্তী কে? মির্জা মাযহার বলেছেন, হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর পীর হজরত হাফেজ মোহাম্মদ মহসিন ফায়দা গ্রহণ করার উদ্দেশ্যে হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর খেদমতে হাজির হয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমার বুজুর্গগণ আমার বুজুর্গগণকে অস্বীকার করতেন। এখন তুমি কি অস্বীকার করার জন্য এসেছো? নাকি স্বীকার করার জন্য? ১২ হাফেজ মোহাম্মদ মহসিন বলেছিলেন, ওই অস্বীকারের ওজরখাহী করার জন্য এসেছি। তারপর হাফেজ সাহেব তাঁর সোহবত গ্রহণ করে কামেলে ও মোকাম্মেলের স্তর পর্যন্ত পেঁৗছেছিলেন। এই কিতাবের লেখক হজরত শাহ গোলাম আলী দেহলভী বলছেন, হজরত মোজাদ্দেদে আলফেসানির পক্ষ থেকে নিস্পত্তিকারী হজরত শায়েখ মোহাম্মদ ফরখ ১৩ যিনি অধিক আমলকারী একজন আলেম ছিলেন- তিনি হজ করতে গিয়েছিলেন। তখন সাইয়্যেদ মোহাম্মদ বরজঞ্জী ১৪ যিনি হজরত মোজাদ্দেদে আলফে সানির কঠোর সমালোচনা করতেন, তিনি শায়েখ মোহাম্মদ ফরখকে সঙ্গে নিয়ে মদীনা শরীফ থেকে মক্কা শরীফে আসতে চাইলেন। তিনি তখন দোয়া করলেন, ইয়া এলাহী। আমি আজমী ব্যক্তি। আর তিনি হচ্ছেন আরবী। হেরেম শরীফে বাকবিতণ্ডা করাও সমীচীন নয়। তুমি আমাকে তার ক্ষতি থেকে রক্ষা করো। তাঁর দোয়া কবুল হলো এবং সাইয়্যেদ মোহাম্মদ বরজঞ্জী কঠিন রোগে আμান্ত হলেন। তিনি তখন হজরত রসুল করীম স. এর রওজাশরীফ জিয়ারত করার পর হিন্দুস্তানের দিকে প্রত্যাবর্তন করেন। যখন তিনি জাহাজে আরোহণ করলেন, তখন সাইয়্যেদ মোহাম্মদ বরজঞ্জী সুস্থ হয়ে তাঁর পিছনে পিছনে আসতে লাগলেন। তিনি একটি ছোট নৌকায় চড়ে আসছিলেন। উদ্দেশ্য, জাহাজে বসে হজরত মোজাদ্দেদে আলফে সানির মারেফতের বিষয়াদী নিয়ে বহছ করবেন।
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।