নাকি কেবলমাত্র বাগাড়ম্বর? এ বিষয়ে আলেমুল গায়েবের প্রতি মনোযোগ দিয়েছিলাম। তখন আমার বাতেন জগতে এই আয়াতে করীমা এলকা হলো- 'ওয়া ইনইয়াকুন কাযিবান ফা আ'লাইহি কাযিবুহু' ৬ (সে যদি মিথ্যাবাদী হয়, তাহলে তার মিথ্যা তার উপরই পতিত হবে)। প্রকাশ থাকে যে, এই আয়াত ফেরআউন ও তার অনুসারীদের সন্দেহ দূরীকরণ এবং হজরত মুসা আ. এর সত্যতা সাব্যস্ত করণার্থে অবতীর্ণ হয়েছিলো। সুতরাং শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী যে মোজাদ্দেদে আলফেসানির উপর প্রশ্ন আরোপ করেছিলেন, তা থেকে তিনি প্রত্যাবর্তন করেছিলেন এবং তাঁর বাতেন জগতে যে আয়াতে করীমা এলকা হয়েছিলো, এ সকল কিছু প্রমাণ করে যে, তাঁর উপর শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর উত্থাপিত প্রশ্ন দূর হয়ে গিয়েছিলো। মির্জা মাযহার বলেছেন, বাদশাহের তরফ থেকে ৮ হজরত মোজাদ্দেদে আলফেসানি র. যে কষ্ট পেয়েছেন, তা আম্বিয়া কেরামের পূর্ণ অনুসরণেরই প্রমাণ। হজরত ইউসুফ আ. কয়েদখানায় এতেকাফ করেছিলেন। আর হজরত সাইয়্যেদুল মুরসালীন স. হেরা গুহায় নির্জনতা গ্রহণ করেছিলেন। হজরত মোজাদ্দেদে আলফেসানির বিষয়ে যে সকল আপত্তি উত্থাপিত হয়েছিলো এবং যে সকল সন্দেহের অবতারণা হয়েছিলো, সে সব খণ্ডন করার জন্য তাঁর একনিষ্ঠ ভক্তগণ বিভিন্ন পুস্তিকা রচনা করেছেন। ৯ এ বিষয়ে সর্বশ্রেষ্ঠ পুস্তিকা রচনা করেছেন ১০ মির্জা মোহাম্মদ বেগ বদখশী। ১১ যা মক্কা শরীফে রচনা করা হয়েছিলো। ওই পুস্তিকায় চার মাযহাবের মুফতীগণের প্রামাণিক স্বাক্ষর রয়েছে। তিনি বলেছেন, আলাহ্তায়ালার ফয়েজ সীমাহীন। প্রত্যেক ওলীর উপরে তাঁর যোগ্যতা অনুসারে তা প্রকাশ পায়। আলাহ্তায়ালা তাঁর পূর্ণ হেকমত অনুসারে শেষ যুগের ওলীগণের মধ্যে এমন সব পূর্ণতা দান করেছেন, যা পূর্ববর্তীগণ পেয়েছেন বলে বর্ণনা পাওয়া যায় না। নবীগণ একে অপরের চেয়ে অধিক মর্যাদার অধিকারী ছিলেন। তেমনই ওলীগণও একে অপরের উপর অধিক মর্যাদার অধিকারী হয়ে থাকেন। এসব মাকামের কারণে মোজাদ্দেদে আলফেসানির বিশেষত্ব রয়েছে। তাঁর তরিকার বহু উপকার লাভকারীগণ এ সমস্ত স্তর ও হাল অর্জন করতে সক্ষম হয়েছেন এবং তাঁরা এ সকল এলেম ও কাইফিয়তের স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই তরিকার মাকামসমূহের নেসবতের বিষয়ে আর কোনো সন্দেহ রইলো না। কেনোনা মোতাওয়াতির (ধারাবাহিক) এর ভিত্তিতে প্রাপ্ত সংবাদ- সত্যতা ও দৃঢ় বিশ্বাসের জন্য উপকারী। যারা ওই সকল মাকামে
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।