মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

(আমাদের মাযহার বন্দেগী না করে কবরে চলে গেছে। তবে হজরত আলীর প্রতি ভালোবাসা তার নাজাতের ওসীলা সাব্যস্ত করেছে)। মির্জা মাযহার র. আরও বলেছেন, হজরত মোজাদ্দেদ র. এর মারেফতসমূহ কিতাব ও সুন্নতের অনুকূলে ছিলো। যে সকল মাকামের বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, তিনি তার জবাব নিজেই লিখে গিয়েছেন, যা ইনসাফকারীগণের নিকট যথেষ্ট। ২ তরিকতের পরিভাষায় এমন কিছু শব্দ আছে, যে বিষয়ে জাহেরী আলেমগণ প্রশ্ন উত্থাপন করে থাকেন। এ জাতীয় শব্দের ব্যাখ্যা হালের প্রাবল্যের ভিত্তিতে করতে হয়। এ সকল ক্ষেত্রে শাব্দিক অর্থের উপর নির্ভর করা ঠিক নয়। অথবা আলাহ্‌পাকের হুকুম ছাড়াও এগুলোর অর্থ প্রকাশ করা যাবে না। হজরত মোজাদ্দেদ র. এর কালাম থেকেও তা সুসাব্যস্ত। শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী র. তাঁর হালের প্রথম দিকে মোজাদ্দেদে আলফেসানি র. এর কোনো কোনো মারেফতের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন। ৩ কিন্তু শেষ দিকে প্রশ্নপ্রবণতা থেকে তিনি প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এ বিষয়ে খাজা বাকী বিলাহ র.এর খলীফা খাজা হোসামউদ্দীনের ৪ কাছে লিখেছিলেন, এ মুহূর্তে মিয়া শায়েখ আহমদ সালামাহুলাহ সম্পর্কে আমার ধারণা যা পরিষ্কার হয়েছে, তা সীমাহীন। মূলতঃ বাশারিয়াতের পর্দা এবং সৃষ্টিগত আবরণ এখন অপসৃত। তরিকত ও ইনসাফের লক্ষ্য এবং বিবেকের বিধান ও সকল প্রিয় বুজুর্গগণের ব্যাপারে কখনও মন্দ হতে পারে না। যওক, বিজদান (আত্মিক প্রাপ্তি) ও হালের প্রাবল্যের কারণে এমন কিছু এ সব বুজুর্গগণের বাতেন জগতে পতিত হয়, যা ভাষা দ্বারা বর্ণনা করা অসম্ভব। পবিত্র ওই সত্তা যিনি অন্ত র্জগতে পরিবর্তন আনয়ন করেন এবং হালের পরিবর্তন এনে দেন। সম্ভবতঃ আহলে জাহেরগণ তা থেকে দূরে থাকবেন। আমি তো জানি না হাল কী এবং তা কোন পথে 5| এই পুস্তকের লেখক শাহ গোলাম আলী বলেন, শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী যে বলেছেন, 'মানবীয় পর্দা ও অন্তরায় এখন অপসৃত' এ কথার ব্যাখ্যা হতে পারে এরকম- তিনি যে মোজাদ্দেদ র. এর মারেফতের পরিভাষার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, তা নফসানিয়াতের কারণে ছিলো না। ছিলো সত্য ও ইনসাফের মানদণ্ডের ভিত্তিতে। সুতরাং এ সকল বিষয়ে যাঁরা চিন্তাভাবনা ও সত্যাসত্য নির্ণয় করা ছাড়া প্রশ্ন উত্থাপন করেন, তাঁদের অবস্থাও তথৈবচ। তাঁর কালাম যদি ইনসাফের সাথে পাঠ করা হয়, তাহলে কোনো প্রশ্নের উদয় হয় না। শায়েখ আব্দুল হক র. তাঁর পুস্তিকা 'এতেরাযাত' এর শেষে লিখেছেন, আমি আপনার বিষয়ে যে সমস্ত মারেফত ও মাকাম সম্পর্কে লিখেছি, তা আমলে হক

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।