লোকেরা তার পিছনে পিছনে রওয়ানা দিলো। আমার রূহও তার সঙ্গে সঙ্গে যাত্রা করলো। তখন আমার এই চতুর্পদী কবিতাটি মনে পড়ে গেলো। মাযহারে চাকাবিশে চশ্মে গুশি নশভী সরমায়া জুসী ওয়া খুব্শী নশভী বাইয়াদকে বপায়ে খুদ রবিতাছেরগুর আয়ে জাওহারে পাক বারদূশী নশভী (হে মাযহার! চোখ এবং কানের জন্য বিভ্রান্ত হয়ো না। জোশ ও উত্তেজনার উপকরণ হয়ো না। তোমার উচিত পা দ্বারা হেঁটে কবরে যাওয়া। হে পবিত্র জাওহার (মূল বস্তু অর্থাৎ আত্মা)! তুমি কারও জন্য বোঝা হয়ো না)। তিনি বলেছেন, আমীরুল মুমিনীন হজরত আবু বকর সিদ্দীকের প্রতি এই ফকীরের বিশেষ মহব্বত ছিলো। আর তিনি ছিলেন নকশ্বন্দিয়া আলীয়া তরিকার মস্তক তুল্য। মানবীয় চাহিদার পরিপ্রেক্ষিতে আমার বাতেনের নেসবতে যদি কখনও কোনো আবরণ পড়ে যেতো, তখন আমি আপনাআপনি হজরত আবু বকর সিদ্দীক রা. এর প্রতি রুজু করতাম। তখন তাঁর দৃষ্টিপাতের ওসিলায় আমার সেই ময়লা দূর হয়ে যেতো। একবার আমি তাঁর শানে একটি কাসীদা পড়লাম। তিনি আমার হালের প্রতি যথেষ্ট মেহেরবানি করলেন। বিনয়বশতঃ বললেন, 'আমি এ প্রশংসার যোগ্য নই।' মির্জা মাযহার আরও বলেছেন, আমার নসব (বংশধারা) আমীরুল মুমিনীন হজরত আলী পর্যন্ত, বিধায় তাঁর খেদমতে আমার নেয়ামত হাসিল ছিলো। শারীরিক কোনো সমস্যার কালে আমি তাঁর প্রতি মনোনিবেশ করতাম এবং নিরাময় লাভ করতাম। একবার আমি তাঁর খেদমতে একটি কাসীদা পাঠ করেছিলাম, যার প্রথম পঙক্তি ছিলো এরকম- ফরুগে চশমে আগাহি আমীরুল মু'মিনীন হায়দার তরঙ্গগশত ইয়াদুলাহি আমীরুল মু'মিনীনা হায়দার (আমীরুল মুমিনীন আলী, হুঁশিয়ার চক্ষুর জ্যোতি। সুতরাং তোমার জন্য তিনি আলাহ্র হাত (রহমত) হবেন না কেনো)? তিনি খুশি হয়ে আমার প্রতি অনেক দয়া করলেন। তিনি বলতেন, আহলে বাইতগণের প্রতি মহব্বত ইমানের কারণ এবং বিশ্বাস ও একীনের উপকরণ। আমাদের জন্য তো তাঁদেরকে ভালোবাসা ছাড়া আর কোনো আমল ও নাজাতের ওসীলা নেই। তখন তিনি তাঁর পবিত্র মুখে এই শেরটি পাঠ করেছিলেন- না করদ মাযহার মাত্বআতি ও রফত বখাক নাজাতে খুদ বতুলায়ে গু তুরাবে গুজাশত্
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।