মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের কাইফিয়ত যা জাগ্রত অবস্থার চেয়েও উত্তম, তার বরকতে কয়েকদিন পর্যন্ত আমি ছিলাম ক্ষুৎপিপাসার অনুভূতিরহিত। তিনি আরও বলেছেন, একবার আমি স্বপ্নে দেখলাম, মরুভূমি এলাকার একটি বিশাল মাঠে অনেক ওলিআলাহ্‌ মোরাকাবায় বসে আছেন। হালকার মধ্যে খাজা নকশবন্দ এবং হজরত জুনায়েদ বাগদাদীও মাথা নিচু করে বসে আছেন। হজরত জুনায়েদ বাগদাদীর উপর গায়রুলাহ থেকে অমুখাপেক্ষিতা এবং ফানার হাল বিদ্যমান ছিলো। অতঃপর সেখান থেকে সকলেই উঠে দাঁড়ালেন। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাচ্ছেন? উত্তর দিলেন, হজরত আমীরুল মুমিনীন আলী রা. কে স্বাগতম জানাতে। কিছুক্ষণ পর আমীরুল মুমিনীন হজরত আলী আগমন করলেন। তাঁর সঙ্গে ছিলেন আপাদমস্তক তালিযুক্ত কাপড় পরিহিত, খালি পা ও আলু-থালু চুলবিশিষ্ট এক ব্যক্তি। হজরত আলী পূর্ণ বিনয় ও সম্মানের সাথে তাঁর হাত ধরে রেখেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? একজন উত্তরে বললেন, খাইরুত্তাবেয়ীন হজরত ওয়ায়েস কুরনী র.। সেখানে একটি পরিষ্কার- পরিচ্ছন্ন আলোকিত হুজরা শরীফ দেখতে পেলাম। সেখানকার হজরতগণ হুজরা শরীফে এসে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাচ্ছেন? কেউ একজন বললেন, আজ গাউছুল আজমের উরস। যাচ্ছেন তাতে অংশগ্রহণ করতে। তিনি বলেছেন, সালেকের বাতেনের নেসবতে যখন ফানা প্রকাশ পায় তখন তার মধ্যে আত্মবিস্মৃতি ও নিমজ্জন ঘটে। সে তখন কাশফ বা স্বপ্নে নিজেকে মৃত বলে দেখতে পায়। বিস্মৃতি ও অনুভূতিহীনতা তার হালের জন্য অপরিহার্য হয়ে যায়। তিনি বলেন, হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর তাওয়াজ্জোহের মাধ্যমে যখন আমার কলবের ফানা হাসিল হলো এবং দুনিয়াবী সম্পর্কেও আগ্রহ মিটে গেলো, তখন আমি দেখলাম, আমার শরীরটি মস্তক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু মুখে কলেমা তাইয়্যেবা জারী আছে। আমি আরও দেখতে পেলাম, আমার মৃত্যু হয়েছে। লোকেরা আমার কাফনের কাজে ব্যস্ত। আমার লাশ হজরত খাজা কুতুবউদ্দীনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দাফনের উদ্দেশ্যে। আমার রূহও লাশের সঙ্গে যাত্রা করেছে। এমনকি লাশ কবরে রেখে মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। আমি কবরের দেয়ালে হেলান দিয়ে বসে আছি। হাদিস শরীফে যেরকম উদ্ধৃত হয়েছে, মুনকির নকীর ফেরেশতাদ্বয় সে রকমভাবে আমার কবরে এসে তাদের দাঁতসমূহ কবরের মাটিতে ঘর্ষণের পর কবরের ভিতরে প্রবেশ করেছে। এরপর আমার দেহ ও রূহের মধ্যে সম্পর্ক স্থাপিত হলে তারা সওয়াল জওয়াব করে চলে গেলো এবং আমি কবরের মধ্যে আরামের সাথে ঘুমিয়ে পড়লাম। আরেকদিন দেখি, আমার ইনতেকাল হয়ে গিয়েছে। লোকেরা কাফন পরানোর পর আমার লাশ ওঠাতে চাইলো। হঠাৎ করে আমার লাশ হাওয়ায় উড়ে গেলো।

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।