মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্দশ অনুচ্ছেদ

মির্জা মাযহারের স্বপ্ন এবং তাঁর বর্ণনায় আউলিয়া কেরামের হালসমূহ মির্জা মাযহার জানে জানান শহীদ র. বলেছেন, আমার কয়েকবার রসুলেপাক স. এর জিয়ারত লাভের সৌভাগ্য হয়েছে। যার ফলে আমার হালের মধ্যে তাঁর অনুগ্রহ আমি লক্ষ্য করেছি। সর্বশেষে রসুলেপাক স. এর জিয়ারতের যে সৌভাগ্য লাভ করেছি, তাতে দেখতে পেলাম, তিনি একটি হাতীর উপরে আরোহণ করে আছেন। অতঃপর অবতরণ করলেন। বললেন, আমরা কাঁধে কাঁধ মিলাই এসো। আমি এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারিনি। তিনি আরও বলেছেন, একবার আমার রসুলেপাক স. এর জিয়ারত নসীব হলো। দেখলাম, আমি নিজেকে তাঁর পবিত্র শরীরের সাথে জড়িয়ে রেখেছি। তাঁর শ্বাস-প্রশ্বাসের প্রশান্তি অনুভব করতে লাগলাম। এমন সময় আমার পানির পিপাসা পেলো। সেরহিন্দ শরীফের সাহেবজাদাগণও সেখানে উপস্থিত ছিলেন। রসুলেপাক স. তাঁদের একজনকে পানি আনতে বললেন। আমি বললাম, হে আলাহ্‌র রসুল ! তিনি তো আমার পীরজাদা। তিনি স. বললেন, সে তো আমার নির্দেশ পালন করছে। তাঁদের একজন পানি এনে দিলেন। আমি পানি পান করে পরিতৃপ্ত হলাম। নিবেদন করলাম, হে আলাহ্‌র রসুল! হজরত মোজাদ্দেদে আলফেসানি সম্পর্কে আপনি কী বলেন? তিনি স. বললেন, আমার উম্মতের মধ্যে তার মতো আর কে আছে? আমি বললাম, তাঁর মকতুবাত কি আপনার দৃষ্টি অতিμম করেছে? তিনি স. বললেন, যদি তোমার কিছু স্মরণ থাকে তাহলে আমাকে শোনাও। আমি তাঁর একটি মকতুব ১ থেকে এই বাক্যটি পাঠ করলাম- 'সুবহানাহু তায়া'লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই' (জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পেঁৗছে, আলাহ্‌তায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরও পরে)। তিনি এই বাক্যটি খুব পছন্দ করলেন এবং আপুত হয়ে বললেন, আবার পড়ো। আমি পুনরায় বাক্যটি পাঠ করলাম। তিনি স. আরও বেশী প্রশংসা করলেন। এই মোবারক সোহবতের হাল দীর্ঘক্ষণ পর্যন্ত বিরাজ করেছিলো। সকাল বেলা এক বন্ধু এসে বললেন, আমি আজ রাতে স্বপ্নে দেখেছি, আপনি খুবই সুন্দর একটি স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নটি কী? আমি তাঁর কাছে আমার স্বপ্ন সম্পর্কে বললাম। তিনি খুব আনন্দিত হলেন। মির্জা মাযহার বলেন, রসুলেপাক স. এর পবিত্র নিশ্বাস এবং তাঁর মহান সাহচর্যের বরকতে আমি আমার আপাদমস্তকে নূর এবং হুজুরী অনুভব করি। এই

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।