মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

শুকুরগোজারী করার উদ্দেশ্যে যদি কোনো উপাদেয় আহার্য প্রস্তুত করা হয়, তাহলে তা উত্তম হবে। কেনোনা আস্বাদবিবর্জিত আহার্য ভক্ষণ করলে মন থেকে শুকরিয়া আসে না। কোনো সুস্বাদু খাবারের সঙ্গে যদি অ-সুস্বাদু পানি সরবরাহ করা হয়, তাহলে নেয়ামতে এলাহীকে মাটির সঙ্গে মিশ্রিত করার শামিল হয়ে যায়। রসুলেপাক স. আকর্ষণীয় খাবার গ্রহণ করতেন। আকর্ষণবোধ না করলে সে খাবার তিনি খেতেন না। আমাদের নফস তো হজরত জুনায়েদ বাগদাদী বা শিবলীর নফসের মতো হয়নি যে, তিক্ত খাবারকেও মিষ্টি মনে করে বলবে, নাক মুখ উঁচু করা ব্যতীত তিক্ত বস্তু পান করার নামই সবর। ওই শুকরিয়া, যা শুধু জবান দ্বারা আদায় করা হয়, তাও সবরের একটি প্রকার যার আছর রূহ পর্যন্ত পেঁৗছে যায়। আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে ফয়েজ ও খাতিরজমা লাভের দরজা বানাও। মাশায়েখে কেরামের পবিত্র রূহসমূহের উপর ফাতেহা ও দরূদের মাধ্যমে ছওয়াব রেছানী করে আলাহ্‌তায়ালার দরবারে তাঁদেরকে ওসিলা বানাও। কেনোনা এই কাজের মাধ্যমে জাহেরী ও বাতেনী সৌভাগ্য হাসিল হয়। তবে তরিকতের প্রাথমিক পর্যায়ের শিক্ষাথীর্দের কলবের সাফায়ী অর্জন ব্যতীত আউলিয়া কেরামের কবর থেকে ফয়েজ হাসিল করা মুশকিলই বটে। তাই হজরত খাজা নকশবন্দ র. বলেছেন, আলাহ্‌তায়ালার স্মরণে নিয়োজিত থাকা আউলিয়া কেরামের কবরের পাশে অবস্থান করা থেকে উত্তম। কবরস্থানে সাজসজ্জা ও আলোকসজ্জা করার যে অপসংস্কার রয়েছে, তা সাধারণতঃ উপকারী হয় না। কেনোনা এ সকল কাজ করতে গেলে তাঁবু বিছানার প্রয়োজন পড়ে। তাছাড়া লোকজনের ভীড়ের কারণে তরতীব রক্ষা করা সম্ভব হয় না। কাজেই প্রয়োজন পূরণার্থীগণ গোপনে আর্থিক সাহায্য করার মাধ্যমেই দ্রুত ছওয়াব পেতে পারেন।

তথ্যপঞ্জি ১. অর্থাৎ নির্ধারিত আমদানীকেই দায়েমী রিজিক মনে করা যাবে না। বরং তাকে সাময়িক রিজিকের মাধ্যম মনে করতে হবে।

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।