তোমার অন্তরে যদি দ্বন্দ্বের উদ্ভব না ঘটে, তাহলে নির্জনতা অবলম্বন করো। রিজিকের জন্য সময় নির্ধারিত আছে, তা সময় মতো নিজেই চলে আসবে। যদি পরিবার পরিজনের চিন্তা-ফিকির করো, তাহলে জীবিকা অর্জন করা আম্বিয়া কেরামের সুন্নত। নির্ধারিত জীবিকার উপর যদি নির্ভর না করা হয়, তাহলে তা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। ১ ফকীর দরবেশগণের মূলধন হচ্ছে চিন্তামুক্ত এবং খাতিরজমা থাকা। কেনোনা তাঁদের চিন্তামুক্ত অন্তর মকসুদ (কাম্যবন্তু) এর অপেক্ষায় থাকে। সুতরাং এরকম যেনো না হয় যে, খাতিরজমা অন্তর আবার বিক্ষিপ্ত হয়ে গেছে এবং তাওয়াজ্জোহ ও একাগ্রতায় ত্রুটি দেখা দিয়েছে। অল্পেতুষ্টি গুণ গ্রহণ করো। লোভ-লালসা অন্তর থেকে বের করে দাও। বন্ধু-বান্ধব বা অপর কোনো ব্যক্তি থেকে নিরাশ হয়ে যাও। কোনো কিছু অর্জিত হওয়া বা না হওয়া উভয়কেই সমান মনে করো। কাউকে তুচ্ছজ্ঞান কোরো না। নিজেকে অন্য সকলের চেয়ে নিুস্তরের এবং অপরাধী মনে করো। তালেবে মাওলার পথে অহংকারকে অন্তর থেকে এবং শ্রেষ্ঠত্বকে হাত থেকে ছেড়ে দেয়া উচিত। তরিকতের পথে বলা হয়, দেমাগের ভিতরে যা কিছু আছে, তা বের করে দাও, তোমার উপর যদি কোনো মুসিবত এসে পড়ে, তাহলে একটু নড়াচড়াও কোরো না- এই হচ্ছে দরবেশী। অতীতের কোনো কাজের এবং ভবিষ্যতের কোনো বিষয়ের আশংকা মন থেকে বের করে দাও। নিজের ইবাদত ও আনুগত্যের ব্যাপারে অহংকার কোরো না। স্বীয় ত্রুটি দর্শন এবং স্বীয় অস্তিত্বহীনতাকে উপকরণ বানাও। যতদূর সম্ভব নফসের বিরোধিতা করা উত্তম। তবে এতো বেশীও করা যাবে না, যাতে জীবনে স্থবিরতা এসে যায় এবং ইবাদতের আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হতে হয়। কখনও কখনও নফসের সাথে নম্রতা প্রদর্শন করা উচিত। কেনোনা মুমিন ব্যক্তির নফসের সন্তুষ্টিও ছওয়াবের কারণ হতে পারে। একবার আমার নফস কোনো এক বিশেষ খাবার খাওয়ার জন্য আরজু করলো। কিন্তু তখন সেখানে এমন কেউ উপস্থিত ছিলো না যে, আমি আমার নফসের বাসনাটি তার কাছে প্রকাশ করতে পারি। কিছুদিন পর আমার নফস আবার সেই খাদ্যটি খাওয়ার আবেদন করলো। তখন সেখানে এক ব্যক্তি উপস্থিত হয়ে আমার হুকুম মতো খাবার প্রস্তুত করলো। লোকটির এমন একটি সমস্যা ছিলো যা দূর হচ্ছিলো না। কিন্তু কাজটি করার পর তার সমস্যাটি দূর হয়ে গেলো।
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।