মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ত্রয়োদশ অনুচ্ছেদ

মির্জা মাযহারের নসিহতসমূহ যা তিনি তাঁর সাথী (মুরীদ) গণকে প্রদান করেছিলেন মির্জা মাযহার জানে জানান তাঁর মুরিদগণকে নসিহত প্রদান করে বলতেন, তোমরা তাকওয়া ও পরহেজগারী অবলম্বন করো। একাগ্রচিত্তে হজরত মোস্তফা স. এর অনুসরণ করো। তোমরা তোমাদের হালসমূহ কিতাবুলাহ ও সুন্নতে রসুল স. এর সম্মুখীন করো। যদি তা কিতাব ও সুন্নতের অনুকূলে হয়, তাহলে তাকে গ্রহণযোগ্য মনে করো। আর যদি বিপরীত হয়, তাহলে তাকে পরিত্যাগ করো। আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা অপরিহার্য করার পর হাদিস ও ফেকাহ এর এলেম হাসিল করো। আলেমগণের সোহবত গ্রহণ করে আখেরাতের ছওয়াব হাসিল করো। যদি সম্ভব হয়, তবে সব সময় হাদিসের উপর আমল করতে থাকো। অন্যথায় কখনও কখনও হাদিসের উপর আমল করাকে নিজের জন্য অপরিহার্য করে নিয়ো। যেনো তার নূর থেকে বঞ্চিত না হতে হয়। অন্তরকে দু'জাহানের উদ্দেশ্যসমূহ থেকে পবিত্র করে নাও। তোমার আমলই কী, যে তুমি তা বিিμ করবে? কার ক্ষমতা আছে যে, সে তার আমলের প্রতি নিজেকে সম্বন্ধযুক্ত করবে? বাতেনী পরিচ্ছন্নতার জন্য নির্জনতা অপরিহার্য। কেনোনা দরবেশীর উপকরণ হচ্ছে বাতেনী পরিচ্ছন্নতার উপস্থিতি। দুনিয়াবী উপকরণ খুব কম গ্রহণ করো। কেনোনা কিয়ামতের দিন এগুলোর হিসাব দিতে হবে। ইবাদত এবং জিকিরের আমল জারী রেখো। আজকের কাজ আগামী কালের জন্য ফেলে রেখো না। মাশায়েখে কেরামের ভালোবাসার বিষয়ে স্বীয় আকীদা সুদৃঢ় রাখো। কেনোনা আলাহ্‌র বন্ধুগণকে ভালোবাসা আলাহ্‌তায়ালার নৈকট্য লাভের কারণ হয়। স্বীয় পীরের উপস্থিতিতে অন্যের খেয়াল কোরো না। যখন পীরের সোহবত তোমার ভাগ্যে হবে, তখন কোনো নফল ইবাদত করবে না। যতদূর সম্ভব হয় সবর ও তাওয়াক্কুলের সাথে জীবন অতিবাহিত কোরো। গায়রুলাহর কল্পনা নিজের মন থেকে বের করে দাও। স্বীয় কর্ম আলাহ্‌তায়ালার উপর ন্যস্ত করো। মৃত্যুকে বিশ্বাস করে, সত্য ওয়াদা মনে করে তাকে নির্জনতার উপকরণ মনে করো।

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।