প্রকাশ থাকে যে, প্রাচীনকালের বুজুর্গগণের মধ্যে খাতিরজমা এবং প্রশান্তি খুব বেশী দেখা যেতো। সে জন্য তাঁরা তাঁদের সাথী (মুরিদ) গণকে অস্থির কর্মকাণ্ড করতে নিষেধ করতেন। কেনোনা বিলাপ ও চিৎকার এ সকল রসুলেপাক স. এর সাহাবীগণের পরে প্রচলিত হয়েছে। ৩৮. জরুরী মাসআলা মাসায়েল পড়া অথবা আলেমগণের সোহবতে গিয়ে তাঁদের কাছ থেকে শুনে আমলের বিশুদ্ধতার জন্য তা মনে রাখা অবশ্য কর্তব্য। এলমে হাদিস এমন একটি জামে এলেম, যার মধ্যে তাফসীর, ফেকাহ এবং সুলুকের সূক্ষ্ণ বিষয়াদি রয়েছে। এই এলেমের বরকতে ইমানের নূর বৃদ্ধি পায়। নেক আমল এবং উত্তম চরিত্র গঠনের তৌফিক লাভ হয়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যে সকল হাদিস সহীহ্, যা রহিত হয়নি, যা মোহাদ্দেছগণ বর্ণনা করেছেন, রাবীগণের (বর্ণনাকারীগণের) অবস্থাও জানা, কয়েকটি মাধ্যমেই তা রসুলেপাক স. পর্যন্ত পেঁৗছে গিয়েছে, তাদের ভুলের সম্ভাবনা খুবই কম। কিন্তু মানুষ এ সকল হাদিসের উপর আমল না করে ফেকাহের বর্ণনা, যার বর্ণনাকারী কোনো কাযী বা মুফতী, যাদের লেখার বিষয়ে অবস্থা ও আদল সম্পর্কে কিছুই জানা যায় না, যে সব বর্ণনা দশ মাধ্যমে মুজতাহিদ পর্যন্ত পেঁৗছেছে, যাদের থেকে ভুল ও সঠিকতা উভয়েরই সম্ভাবনা রয়েছে- মানুষ তার উপর আমল করতে উৎসাহবোধ করে। 'রব্বানা লা তুআখিজনা ইন্না সীনা আও আখত্ব'না' ৮ (হে আমাদের প্রভুপালক! আমরা যদি ভুলে যাই, বা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও কোরো না)। ৩৯. বিয়ে করা আম্বিয়া কেরামের সুন্নত। তবে এই জমানায় হালাল রিযিক দুষ্প্রাপ্য। জাহালতের (মূর্খতার) যুগে অধিকাংশের আওলাদ ফরজন্দ এলেম ও আদব থেকে উদাসীন। বিয়ের অনুষ্ঠানে বেদাত প্রচলনের মাধ্যমে অনেক ত্রুটি দেখা যায়। তাই সালেকগণের জন্য এ সকল কিছু বর্জন করা এবং নিঃসঙ্গ জীবন যাপন করাই উত্তম। স্বল্প জীবিকা গ্রহণ করা, মাওলার ইবাদতে মশগুল থাকা, লোকালয়ে বিখ্যাত না হওয়া, কোনো উত্তরাধিকার সম্পত্তি এবং উত্তরাধিকারী না রাখা এবং সন্দেহহীন সম্পদ রাখাই বুজুর্গী ও শরাফত (আভিজাত্য)। যেমন হাদিস শরীফে এসেছে- 'ইন্না আগবাতা আওলিয়াই ইনদা লা মু'মিনুন খাফিফুল হাজি জুহাজ্জিন মিনাস্ সালাতি আহসানা ইবাদাতা রব্বিহী ওয়া ইত্বআতিহী ফিস্ সিররি ওয়া কানা ফিন্নাসি লা ইউশারু ইলাইহি বিল আসাবিয়া ওয়াকানা রিজকুহু কিফাফান ফা সাবারা আনা জালিকা ছুম্মা লাক্বাদা বিইয়াদিহী ফাক্বালা আজিলাত মানিয়াতুন ক্বালাত বাওয়াকিহী কালাতুরাছুহু'
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।