৩৪. মোজাদ্দেদিয়া তরিকার মাকামসমূহে কলবের মধ্যবর্তী অবস্থায় একীন এবং প্রশান্তি বেশী পাওয়া যায়। তৎপরবর্তী অবস্থায় মকসুদ এর সাথে প্রকারবিহীন মিলন হয়। এত্তসালে বেতাকাইয়ুফ বে কিয়াস হাস্তে রাব্বুন্নাসে রা বা নুয়ে নাস (মানব জাতির সঙ্গে মানুষের রবের যে মিলন, তা হয় প্রকার ও অনুমানবিহীন অবস্থায়। তখন সালেকের মধ্যে কোনো ধরনের যওক-শওক ও হুজুরীর অস্তিত্ব খঁুজে পাওয়া যায় না)। ৩৫. কামালাতে পেঁৗছার রাস্তা অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে এবং বেলায়েতের পথ বিলীন হওয়ার উপμম। এই আখেরী জামানায় সুলুকের মাকামসমূহ পার হওয়ার জন্য মানুষের যোগ্যতা খর্ব হয়ে গেছে। কাজেই তারা মঞ্জিলে মকসুদে পেঁৗছতে অক্ষম। তিরিশ বছর পূর্বে তালেবগণের সায়ের সুলুকের মধ্যে দ্রুততা ছিলো। তাদের কাশফ্ ও প্রাপ্তিও বিশুদ্ধ হতো। এখনও যদি আমার সাথীগণের মধ্য থেকে কোনো তালেব খাঁটি ও এখলাসের সাথে তরিকার ফয়েজ হাসিলের জন্য চেষ্টা করে, তবে দীর্ঘ সময়ের পর সে কলবের বেলায়েত বা উচ্চতর মাকাম লাভে সক্ষম হবে। কিন্তু তরিকায়ে মোজাদ্দেদিয়ার মাকাম অর্জন করা খুবই কঠিন কাজ। ৩৬. বিভিন্ন মাকামে সায়ের সুলুক কালে যে কাশফ্ হয়, তা বাস্তবভিত্তিক খুব কমই হয়। কাজেই এমতাবস্থায় সুসংবাদ দিয়ে আলাহ্র উপর অপবাদ দেয়া এবং সালেকদেরকে অহংকারী বানানো উচিত নয়। হালসমূহের মধ্যে পরিবর্তন, ওয়ারেদাতের আগমন, আলাহ্তায়ালার প্রতি দায়েমী (সার্বক্ষণিক) মনোযোগ, অন্তরের খাতিরজমা (নির্লিপ্ত) ভাব, সময়ের ওজিফা আদায় এবং ইবাদত অনুসারে নিজেকে আবাদ করা- এ সবই হচ্ছে আলাহ্তায়ালার নেয়ামত। ৩৭. যওক-শওক এর তাছীর উষ্ণ ও তীক্ষ্ন হয়ে থাকে। ওই তাছীর আহলে দিল ব্যক্তিকে সংরক্ষণ করে। সকল তরিকার হাল ও তাসার্রুফাত (কারামত) এর ক্ষেত্রে সে নেসবতটিই তালেবকে আকর্ষণ করে। কিন্তু প্রশান্তি ও খাতিরজমা ভাব অর্জন করা, যা কামালাতে নবুওয়াতের স্তরে হয় তা অধিকতর উচ্চ, যা কেবল মোজাদ্দেদিয়া তরিকারই বৈশিষ্ট্য। এর মধ্যে অনেক নূর আছে এবং এক্ষেত্রে সালেকগণ অতি দ্রুত উন্নতি লাভ করে। উষ্ণ তাছীর, যা অস্থিরতা নিয়ে আসে, তা তরিকতের পথে উপকারী।
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।