মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আলাহ্‌পাকের মেহেরবানিতে এক প্রকারের শক্তি অর্জিত হয়। লা ইলাহা ইলালহ এর অধিক জিকির দ্বারা মানবীয় বৈশিষ্ট্যের ফানা, অধিক মাত্রায় দরূদ শরীফের দ্বারা ভালো ভালো ঘটনা, অধিক নফল ইবাদতের দ্বারা আজেযী এনকেসারী (বিনয়,নম্রতা) এবং অধিক তেলাওয়াতের দ্বারা নূর ও পরিচ্ছন্নতা হাসিল হয়। 'লা ইলাহা ইলালহ' জিকির আর্থিকভাবে এ তরিকায় উপকারী। তবে শুধু শব্দোচ্চারণও আখেরাতে পুণ্যলাভের কারণ হবে এবং এতে করে মন্দ স্বভাব দূরীভূত হবে। ২৯. নফী ইসবাতের জিকির হাবসে দম (দম বন্ধ) এর মাধ্যমে তিনশ বারের কম হলে তাতে কোনো ফায়দা পাওয়া যাবে না। এই জিকির যতোই বেশী করা যাবে ততোই উপকারী হবে। হজরত খাজা নকশবন্দ র. দম বন্ধ করাকে জিকিরের শর্ত করেননি। বরং তা উপকারী কেবল একথাই বলেছেন। তবে সার্বক্ষণিক জিকির, কলবের প্রতি খেয়াল এবং ফয়েজের উৎসের প্রতি লক্ষ্য রাখা এই তরিকার রোকন (অঙ্গ) নির্ধারণ করেছেন। ৩০. প্রথমে কলবের জিকির জরুরী। যখন জিকিরে কিছু শক্তি সঞ্চারিত হবে এবং ইসমে জাতের আওয়াজ খেয়ালের কানে শুনতে পাওয়া যাবে, তখন প্রত্যেক দমে দমে আলাহ্‌তায়ালার জাতের প্রতি তাওয়াজ্জোহ্‌ এবং চৈতন্য রাখতে হবে। মনের মধ্যে যখনই কোনো কল্পনা আসবে, তখনই তাকে বাধা দিতে হবে। যেনো নফসের খাহেশ এবং ওয়াস্‌ওয়াসায় কোনো বিপর্যয় না নেমে আসে। কেনোনা মনের কামনা-বাসনা ফয়েজ আগমনের প্রতিবন্ধক। হুঁশ হরদম এর তাৎপর্য এটাই। ৩১. ইসমে জাতের জিকির দ্বারা জযবায়ে এলাহীর নেসবত হাসিল হয়। নফী ইসবাতের জিকির সুলুকের রাস্তা অতিμম করার ক্ষেত্রে উপকারী। ৩২. বাতেনী হালসমূহ অনুভব করা এবং তা সংরক্ষণ করা বেলায়েতের স্তরের কাজ। তবে কামালাতে নবুওয়াতে বাতেনের বৈশিষ্ট্য অজ্ঞতা এবং হয়রানী ছাড়া আর কিছুই নয়। তদূর্ধ্বের মাকামসমূহে সূক্ষ্ণতা এবং বর্ণবিহীনতা অপরিহার্য। সার কথা হচ্ছে, এসব মাকামে এমন কিছু এলেম লাভ হয়, যা ব্যক্ত করা যায় না। ৩৩. মোজাদ্দেদিয়া সিলসিলার নেসবতে সূক্ষ্ণতা এবং বর্ণবিহীনতা থাকার কারণে অনেক সময় মানুষ তা এনকার করে বসে। তাই এ তরিকার সালেক যখন তার সায়ের সুলুক পূর্ণ করে শেষ প্রান্তে পেঁৗছে, তখন আমার মনে এই দ্বন্দ্ব সৃষ্টি হয় যে, না জানি তরিকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। ইনশাআলাহ্‌ আলাহ্‌তায়ালা যদি আমার হায়াত পূর্ণ করেন, তাহলে সালেকগণকে নিু মাকামসমূহ থেকে ঊর্ধ্ব মাকামে পেঁৗছে দেবো। এক্ষেত্রে আসল মকসুদ তো আলাহ্‌তায়ালা এবং সুন্নতের অনুসারী হওয়া, যা সকল মাকামেই হাসিল হয়।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।