২৪. আমার ফানার হাল যখন প্রকাশিত হলো, তখন আমার মধ্যে স্বীয় ত্রুটি এমনভাবে দেখা দিতে লাগলো যে, মানুষ আমার খেদমত এবং সম্মান করলে আমি বিস্মিত হতাম। এ প্রসঙ্গে এই গ্রন্থের রচয়িতা শাহ গোলাম আলী বলছেন, একদিন আমি আমার শায়েখ মির্জা মাযহারের নিকট হাজির ছিলাম। আমি তাঁকে পাখার বাতাস করছিলাম। তিনি আমাকে কঠোরভাবে নিষেধ করলেন। কিন্তু আরেকদিন পাখা করার জন্য নিজেই আমাকে হুকুম দিলেন। বললেন, গতকাল আমার মধ্যে ফানার নেসবত প্রকাশ পেয়েছিলো। তখন আমার মনে হচ্ছিলো, তুমি আমার প্রতি বিদ্রূপছলে বাতাস করছো। তাই শক্তভাবে তোমাকে নিষেধ করেছিলাম। এখন আমার মধ্যে বাকার নেসবত প্রকাশিত। তাই আমার বাতেনে আলাহ্তায়ালার আজমত ও কিবরিয়া সিফতের প্রতিবিম্ব উদ্ভাসিত হয়েছে। আলাহ্তায়ালার কিবরিয়ার সামনে তাঁর সম্মানার্থে যদি সমগ্র পৃথিবীও দণ্ডায়মান হয়, তবুও তাঁর সম্মানের হক আদায় হবে না। ২৫. তাজালিয়ে এলাহী (আলাহ্তায়ালার আবির্ভাব) যা আহলে মহব্বত ও মারেফতের বাতেন জগতে উপনীত হয়, তা অধিকভাবে চিনতে পারা খুবই কঠিন কাজ। তাকে চিনতে হলে অত্যন্ত তীক্ষ্ন ও সূক্ষ্ণ দিব্যদৃষ্টির প্রয়োজন। তাহলেই তাজালীসমূহের হাল পৃথক পৃথকভাবে বোধগম্য হবে। ২৬. তরিকতের বিভিন্ন মাকাম হাসিলের পর সালেকের হাল হয় বিভিন্ন চিত্র অংকিত পটের মতো। ওই পটে কখনও মাকামের নেসবত প্রকাশিত হয় এবং সালেক সেই হালকে তার নিজের মধ্যে সংরক্ষণ করে। আবার কখনও মাকামসমূহের নেসবত অন্যের মধ্যে প্রক্ষেপণ করে। তখন সালেকের মধ্যে অন্য রকম হাল হয়। কিন্তু মোজাদ্দেদিয়া খান্দানের তালেবগণের নেসবত যখন ঊর্ধ্বে এবং পূর্ণতায় পেঁৗছে, তখন সালেক তার হালের বর্ণবিহীনতা এবং সূক্ষ্ণতার কারণে অনুভব করতে পারে না। কেনোনা নিম্নের সকল মাকামসমূহে সূক্ষ্ণতা এবং পরিচ্ছন্নতা থাকে এবং সেই পরিচ্ছন্নতা সমস্ত কাইফিয়তকে আচ্ছাদিত করে ফেলে। যে সকল ঘটনা এবং স্বপ্ন তরিকতের পথের শিশুদের যাত্রাপথে ঘটে থাকে, যা মনকে আনন্দ দেয়, নুজুলের সময় তা কমে যায়। এখানে কেবল অজ্ঞতা এবং হয়রানিই বিদ্যমান থাকে। ২৭. নির্জনে বসে বাতেনী নেসবতের হেফাজত এবং ফয়েজের উৎসের প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখতে হবে। সকল মুহূর্তকে জাহেরী আমল দ্বারা ভরপুর করে রাখতে হবে। কেনোনা আমলসমূহের নূর জমইয়ত (আত্মিক স্থিরতা), নেসবতের পরিচ্ছন্নতা, হুজুরী এবং চৈতন্যের কারণে হয়ে থাকে। ২৮. সব সময় মোরাকাবা করা দ্বারা বাতেনী নেসবতে সুলক ও মালাকুত (ইহজগত ও ফেরেশতাদের জগত) এর সংবাদ অবগত হওয়ার ক্ষেত্রে
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।