প্রতিদিন নিয়মিত আসরের পর তার পাঠ গ্রহণ করতে হবে। এভাবে আমল করতে থাকলে সৌভাগ্যের দরজা খুলে যায়। ২২. প্রত্যেক দিন মুশকিলসমূহ দূর করার উদ্দেশ্যে হেজবুল বাহরের দোয়া, সকাল সন্ধ্যার ওজিফা এবং খতমে খাজেগান শরীফ পাঠ করা উচিত। তাহাজ্জুদের নামাজ দশ বা বারো রাকাত সুরা এখলাস, সুরা ইয়াসীন অথবা যে কোনো সুরা দ্বারা সম্ভব হয় আদায় করা উচিত। এশরাক নামাজ চার রাকাত, চাশতের নামাজ চার বা ছয় রাকাত এবং সূর্য ঢলে পড়ার পরও চার রাকাত নফল নামাজ এক সালামে পড়তে হবে। মাগরিবের সুন্নতের পর ছয় বা বিশ রাকাত, এশার সুন্নতের পর চার রাকাত, আসরের সুন্নত এবং তাহিয়াতুল ওজুও পড়া উচিত। প্রতিদিন কোরআন মজীদ এক পারা তেলাওয়াত করতে হবে। কলেমা তামজীদ, কালেমা তাওহীদ একশ বার, সুবহান্নালাহি ওয়া বিহামদিহী সকালে এবং শয়নকালে একশ বার করে পাঠ করতে হবে। হাদিস শরীফে সময় ও কাজের সাথে সম্পৃক্ত সকল দোয়া উলেখ আছে, তাও পাঠ করতে হবে। তবে এ সকল আমলের মধ্যে হজুরে কলব থাকতে হবে। ২৩. ফানা হাসিলের আলামত হচ্ছে, গায়রুলাহকে ভুলে যাওয়া এবং আলাহ্তায়ালার প্রতি স্থায়ী মনোযোগ প্রতিষ্ঠিত হওয়া। এই ফানা যদিও এই তরিকায় অতি দ্রুত অর্জিত হয়, তবুও তা সাব্যস্ত ও স্থায়ী হওয়া যা-দ্বারা গায়রুলাহকে বিস্মৃত হওয়া যায় এবং এলেম ও হুব্ব এর সম্পর্ক দিল থেকে কর্তন করা- তা দীর্ঘ দিন পর হাসিল হয়। এ তরিকার মাকামসমূহ অর্জন করার জন্য তিরিশ বছর পর্যন্ত মাশায়েখে কেরামের খেদমত করেছি। তারপর তিরিশ বছরের অধিক সময় ধরে তালেবে মাওলাগণকে তরিকার তালীম প্রদানে নিয়োজিত ছিলাম। ষাট বছর পর হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর তাওয়াজ্জোহের বদৌলতে আমার কলবের ফানা হাসিল হয়। এই দীর্ঘ সময় ব্যাপী অত্যন্ত পরিশ্রমের সাথে বাতেনী আমলে নিয়োজিত ছিলাম। তারপর আলাহ্তায়ালার অভিপ্রায়ানুসারে আমার মধ্যে কলবের ফানার প্রতিিμয়া প্রকাশিত হয়। আমার মধ্যে যখন ফানার পূর্ণতা প্রকাশ পেলো, তখন বার বার আমার মনে হচ্ছিলো যে, আমি এই দুনিয়া থেকে এখনই বিদায় গ্রহণ করবো। তখন কেউ সালাম দিলে আমার মনে হতো যেনো কোনো ব্যক্তি এসে আমার কবরে সালাম পেশ করছে। তারপর এক পর্যায়ে এই হাল থেকে আমার চৈতন্য এলো। তখন আমার মনে হলো, আমি বোধহয় বেঁচে আছি এবং এখনই সফরের সামান বাঁধার সময় হয়নি।
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।