মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

১৮. এটা সত্য যে, মন্দ স্বভাবসমূহ তাসফিয়া ও তাযকিয়া (আত্মিক পরিচ্ছন্নতা ও পবিত্রতা) এর পর দূরীভূত হয়। কিন্তু পরিপূর্ণ নিঃশেষ হয় না। হাদিস শরীফে এসেছে, তুমি যদি শোনো, পাহাড় তার স্বস্থান থেকে সরে গিয়েছে, তা বিশ্বাস করতে পারো। কিন্তু যদি শোনো, কারও জন্মস্বভাব পরিবর্তিত হয়ে গিয়েছে, তাহলে তা বিশ্বাস কোরো না। 'লা তাবদীলা লি খলক্বিলাহ' (আলাহ্‌তায়ালার সৃষ্টির কোনো পরিবর্তন নেই।) আমীরুল মুমিনীন হজরত ওমর ফারুক রা. বলতেন, আমার রাগ দূর হয়ে যায়নি। তবে তা আগে কুফুরীর কাজে প্রয়োগ হতো। এখন ইসলামের সহায়তায় তার বহিঃপ্রকাশ ঘটে। ১৯. ফানা এবং নফসের প্রশান্তির পর তসলীম (সমর্পণ) ও রেজা (সন্তুষ্টি) সালেকের গুণ হয়ে যায়। কলবের ফানায় মহব্বতের প্রাবল্যের কারণে কার্যসমূহের কারণ সালেকের নিকট থেকে হারিয়ে যায়। ফয়েজে হাকিকী বা প্রকৃত কর্তা (আলাহ্‌) ছাড়া আর সব কিছুই সালেকের দৃষ্টির অন্তরাল হয়ে যায়। ২০. পানাহার, নিদ্রা ও জাগরণ এবং আমল ও ইবাদতে মধ্যম পন্থা এবং ভারসাম্য রক্ষা করা কঠিন কাজ। তবে সব সময় সকল কাজে রসুলে করীম স. এর সুন্নতের অনুসরণ করার চেষ্টায় থাকতে হবে। সকল কাজে ভারসাম্য রক্ষা করার জন্যই আম্বিয়া কেরামের অনুসরণ করতে হয়। সকল ক্ষেত্রেই 'লিইয়াকুমান্নাস্‌ বিল্‌কিস্‌ত' ৬ (মানুষ যেনো ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়) আলাহ্‌তায়ালার এই হুকুম অকাট্য। এ পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেছেন, ফয়েজের উৎস (আলাহ্‌তায়ালার তরফ) থেকে অবিরত তাওয়াজ্জোহের ফলে সালেকের মধ্যে এমন পরিমাণ ফয়েজ ও বরকত আসতে থাকে যে, তার বাতেন জগত মহব্বতের কাইফিয়ত ও নূর দ্বারা পরিপূর্ণ হয়ে নূরের প্রবাহ জারী হয়ে যায়। এমতাবস্থায় সালেকের নিজের আমলের ত্রুটির প্রতি লক্ষ্য রাখতে হবে এবং শুধু আলাহ্‌তায়ালার অনুগ্রহের প্রতি খেয়াল রেখে কাজ চালিয়ে যেতে হবে। যতো আমলই করা হোক না কেনো, তার পরেও দুর্বিনয় ও অহংকারকে ভয় করতে হবে। নিজের আমলের ত্রুটির প্রতি খেয়াল এবং রহমত লাভের আশাই কবুল হওয়ার ওসিলা। সামান্য গোনাহ্‌কে অনেক বড় বলে মনে করবে। অল্প নেয়ামতকে বেশুমার মনে করে শোকর ও রেজার পথ গ্রহণ করতে হবে। ২১. সালেকদের দৈনিক একহাজার বার দরূদ শরীফ পড়া এবং অধিকমাত্রায় এস্তেগফার পাঠ করা অপরিহার্য। হজরত মোজাদ্দেদ র. এর মকতুবাত শরীফ, যা শরীয়তের মাসলা, তরিকতের গোপন রহস্য, হাকীকতের জ্ঞান, সুলুকের সূক্ষ্ণ বিষয়, এলমে তাসাউফের হাকীকত, আলাহ্‌র সঙ্গে নেসবতের নূর সম্বলিত কিতাব

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।