মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

১৪. হজরত রসুলুলাহ স. এর জিয়ারত এবং আলাহ্‌তায়ালার (আত্মিক)দর্শন, যাকে তাজালিয়ে সুরী বলা হয়, তা আলাহ্‌তায়ালার মহা অনুগ্রহ। যে প্রকারেই হোক না কেনো তা নেসবতের দৃঢ়তার সুসংবাদ প্রদানকারী। 'হানিআল লিআরবা বিন্নায়ীমে নাঈমুহুম' ৩ (নেয়ামত ওয়ালাদের জন্য তাদের নেয়ামত খুবই সুখকর বিষয়)। ১৫. হৃদয়ে কল্পনা প্রবল হলে আলাহ্‌তায়ালার দরবারে পানা (সাহায্য) চাইতে হবে। আর মোর্শেদের সুরতকে মনোযোগের কেন্দ্রস্থল বানিয়ে বাতেনী রোগসমূহ দূরীকরণার্থে আশ্রয় যাচনা করতে হবে। ১৬. সালেকের মধ্যে দারিদ্র ও ভগ্নতার সিফত থাকা অপরিহার্য। মানুষের জুলুম-অত্যাচার সহ্য করা এবং এসব ক্ষেত্রে ধৈর্য ও সহিষ্ণুতার অভ্যাস গড়ে তুলতে হবে।

চীস্ত মেরাজ ফানা ইঁ নিস্তী আশেকাঁ রা মাযহাব ও দীন নিস্তী (ফানার মেরাজের (ঊর্ধ্বারোহণের) বাহন হচ্ছে অস্তিত্ব মিটিয়ে দেয়া আশেকগণের একমাত্র পথ হচ্ছে মাহবুবের মধ্যে নিজেকে বিলীন করে দেয়া)। দৃষ্টি উন্নত হওয়া উচিত। মাজাযী বিষয়াদীকে তকদিরের লিখন মনে করতে হবে। উচ্চবাচ্য করা যাবে না। হজরত রসুলে খোদা স. এর খাদেম হজরত আনাস রা. থেকে যদি কখনও কোনো ভুলত্রুটি হয়ে যেতো এবং আহলে বাইত তাঁকে তিরস্কার করতেন, তখন রসুল স. বলতেন, ওকে কিছু বলো না। যদি তকদীরে নির্ধারিত থাকতো, তাহলে কি সে এরকম করতো? ১৭. শরীয়তের হুকুম আহকামসমূহের সার কথা হচ্ছে রসুলুলাহ স. এর সম্মানিত চরিত্র অনুসারে আমাদের চরিত্র সুগঠিত করে নেয়া। তাঁর স. চরিত্র হচ্ছে খুলুকে আজীম (মহান চরিত্র)। হাদিস শরীফে এসেছে 'বুইছতু লি উতাম্‌মিমা মাকারিমাল আখলাক' ৪ (সম্মানিত চরিত্রকে পূর্ণতা প্রদানের জন্য আমি আবিভূর্ত হয়েছি)। নফী ইসবাতের জিকিরের অনুশীলন দ্বারা মানবীয় বৈশিষ্ট্য পরিশীলিত হয়। এই জিকিরের নিয়ম হচ্ছে মন্দ স্বভাবসমূহ পৃথক পৃথকভাবে খেয়াল করে লা কলেমা দ্বারা কিছু দিন পর্যন্ত নফী (রহিত) করতে থাকবে এবং সেস্থানে আলাহ্‌র মহব্বত প্রতিষ্ঠিত করবে। এভাবে এক পর্যায়ে সেই মন্দ স্বভাব দূরীভূত হয়ে যাবে। নফসানী খাহেশের বিপরীতে সুলুকের মাকামসমূহ অর্জন করতে হবে। এ রকম করতে থাকলে হতে পারে একদিন মন্দস্বভাবসমূহ সৎগুণাবলীতে রূপান্তরিত হয়ে যাবে।

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।