মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

১০. এই তরিকায় পীর মুরিদী শুধুমাত্র বায়াত, সেজরা প্রদান এবং কেলাহ্‌ (টুপী) দান নয়। বরং মোর্শেদের সোহবতে থেকে কলবী জিকির, জমইয়ত (অন্তরকে খাতির জমা করা) এবং আলাহ্‌র প্রতি মনোনিবেশ করার তালীমই এই তরিকার বৈশিষ্ট্য। ১১. তরিকার বিভিন্ন শোগল (আমলসমূহ) গ্রহণ করা হয় মহব্বতে এলাহীর প্রাবল্য অর্জনের জন্য। কখনও কখনও কেবল আলাহ্‌র অনুগ্রহেও প্রবল মহব্বত হয়ে থাকে। কিন্তু সে ক্ষেত্রেও আলাহ্‌র বন্ধুগণের তরিকায় শর্তসহকারে অবিরত আলাহ্‌র জিকির অপরিহার্য। এমতাবস্থায় সকল কাম্যবস্তু বর্জন করে অধিকহারে আলাহ্‌র জিকির করতে হবে। কেনোনা অধিক জিকির ব্যতীত কলবের আবরণ উন্মোচিত হয় না। জিকির করার সময় কোনো কাইফিয়ত বা আত্মহারা ভাব সৃষ্টি হলে, তা সংরক্ষণ করতে হবে। কোনো রকম হাল প্রকাশ না হলে আজিযী এনকেসারীর (বিনয়নম্রতার) সাথে জিকির করতে হবে। এভাবেই বিভিন্ন শোগলে লেগে থাকতে হবে, যেনো স্থায়ী কাইফিয়ত (অবস্থা) অর্জিত হয়। ১২. সময়কে জিকির ও এবাদতের মাধ্যমে আবাদ করতে হবে। প্রাপ্ত শক্তিকে গায়রুলাহ্‌র দিক থেকে পবিত্র রাখতে হবে। 'আলাহ্‌' ইসিম মোবারকের মাফহুম, যার উপর আমরা ইমান এনেছি, তা ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আমাদের মনোযোগ ও হিম্মত প্রয়োগ করা যাবে না, যাতে করে হুজুরীর (মগ্নতার) যোগ্যতা সুদৃঢ় হয়ে যায় এবং পরিপূর্ণ দীন-ইসলাম, ইমান ও এহসান হাসিল হয়। কলবের দিকে যখনই খেয়াল করবে, তখনই যেনো তাকে হক সুবহানাহু তায়ালার প্রতি মনোনিবেশিত অবস্থায় পাওয়া যায়। এমতো শোগলের অবস্থায় যদি অন্য কোনো যওক শওক (আস্বাদন-আগ্রহ) এবং কাইফিয়ত (অবস্থা) পাওয়া যায়, তাহলে তাকে আলাহ্‌তায়ালার অধিক অনুগ্রহ মনে করতে হবে। মূলতঃ হুজুরী অর্জনই এখানে আসল কাজ। ১৩. এমন সলীম কলব পয়দা করা উচিত, যেখানে গায়রুলাহর যাতায়াত রুদ্ধ হয়। কোনো ঘটনা বা স্বপ্ন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কেনোনা এসবের মধ্যে অনেক সাদৃশ্যের আবির্ভাব ঘটে। কখনও এত্তেবায়ে সুন্নতের নূর, জিকিরের নূর, মোর্শেদের নেসবত, অধিক হারে দরূদ পাঠ, পীরানে কেরামের খেদমত, হাদিসের অনুশীলন, কখনও তাসদীক ও এখলাস এসব কিছু রসুলুলাহ স. এর সুরত ধরে প্রকাশিত হয়। এভাবে আউলিয়া কেরামের সাথে সম্পর্কের রাবেতা ওই সকল আউলিয়া কেরামের সুরতে দেখা দেয়। কখনও কোনো সুবিখ্যাত সংবাদ এবং ঘটনার সুরতে দেখা দেয়। এ সবই অন্তরে আনন্দ দানের জন্য হয়ে থাকে। প্রকৃতপক্ষে এগুলো মূল বিষয় নয়। তবে রসুলুলাহ স. এর জিয়ারত সালেকের মধ্যে হাল, বাতেনের নূর এবং ইবাদতের তওফীক বৃদ্ধি করে। মূল কাজ মূল লক্ষ্য অনুসারেই হয়ে থাকে। আর এটাই হচ্ছে বড় সফলতা।

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।