আইনিন ওয়াহিদীন' ২ (সমগ্র মহাবিশ্ব চাই তা ঊর্ধ্বজগতস্থিত হোক অথবা হোক নিুজগতস্থিত, সবই আরয (অবাস্তব)। সবাই এক হাকীকতে লীন। আমার তখন জানা হলো যে, ইসিম ও সিফতের প্রতিবিম্ব, যা এলেমের স্তরে পার্থক্য সৃষ্টি করেছে, তা ওজুদ এর বাতেন। তা জাহেরী ওজুদেও প্রতিবিম্বিত হয়ে আছারে মকসুদ (আলাহ্র এরাদার প্রতিফল) এ আকৃতি লাভ করেছে। প্রকৃতপক্ষে খারেজে (সৃষ্টজগতে) ওই একই ওজুদ বিদ্যমান। তখন হঠাৎ আমাকে অবহিত করা হলো যে, এই স্তরের উপরে রয়েছে আরেকটি স্তর। যেমন সুফী সম্প্রদায়ের আকাবেরগণ বলেছেন, 'ফাওকা আ'লমিল ওয়াজুদি আলামুল মালিকিল ওয়াদূদ' (মালিকুল ওয়াদুদের আলম আলামুল ওয়াজুদের উপর)। সুলুকের পথে ওয়াহ্দাতুল ওজুদের মারেফাত এসে যায়। এই মারেফতের এলেমটি বাহ্যিক শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যাযোগ্য নয়। কিন্তু পরবর্তীতে তা সুস্পষ্ট হয়ে যায়। যে সকল আকাবের আউলিয়া এহেন ওয়াহ্দাতুল ওজুদের মারেফতের স্পক্ষে ছিলেন, আমার দৃঢ় বিশ্বাস, তাঁরা এ অবস্থান থেকে অগ্রসর হয়ে উন্নতি লাভ করেছেন। ৯. আলাহ্তায়ালা যখন তাঁর কোনো বান্দাকে এখলাসের উপর প্রতিষ্ঠিত করতে চান এবং চান তাঁর বুজুর্গীর উন্নতি সাধন, তখন তাঁর উপর ফয়েজ বৃদ্ধি করে দেন এবং তাঁর জটিলতাসমূহ দূরীকরণার্থে তাঁর পীর ও মোর্শেদের ব্যাপারে কাশফ বা স্বপ্নের মাধ্যমে হেদায়েত দিয়ে থাকেন। আবার কোনো কোনো সময় পীরের লতীফাসমূহ তাঁর আকৃতি ধারণ করে তাঁর কার্য সমাধানের ওসিলা হয়ে যায়। আবার কোনো কোনো সময় ওই বুজুর্গ সম্পর্কে অবহিতও করা হয়। এক ব্যক্তি একদিন আমাকে প্রশ্ন করলো, আপনি কবে মক্কা শরীফ থেকে এসেছেন? আমি বললাম, আমি তো মক্কা শরীফ যাইনি। লোকটি বললো, আপনার সঙ্গে আমি কাবা শরীফে দেখা করেছি। একটি শেরের পঙ্ক্তি ভুলে গিয়েছিলাম। আপনি তা আমাকে বলে দিয়েছিলেন। এ ধরনের ঘটনা বর্ণিত কারণে হয়ে থাকে। সুতরাং এ রকম ক্ষেত্রে কারও গর্বিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের তোমাদের সকলের জন্যই কেবল একটি বাহানা। প্রকৃতপক্ষে সকল কাজের সৃজয়িতা আলাহ্তায়ালাই। ও বদুলহামী নুমায়েদ খেশেরা ও বদুযদ খেরকায়ে দরবেশে রা (তিনি (আলাহ্) নিজেকে অন্তরসমূহে প্রকাশ করেন। আর দরবেশকে খেরকা দান করেন)।
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।