মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

৫. এ সময়ের মানুষের আলাহ্‌তায়ালার বিধানের উপর আমল করা এবং তাকওয়ার জীবন গ্রহণ করা খুব মুশকিল। মোয়ামালাতের লেনদেনের বিধান ধ্বংস হয়ে গেছে। শরীয়ত মোতাবেক আমল করা স্থগিত হয়ে গেছে। এমতাবস্থায় কেউ যদি ফেকাহ শাস্ত্রের বর্ণনা অনুসারে জাহেরী ফতওয়ার উপর আমল করে এবং বেদাত পরিহার করে তাহলে তা হবে গনিমত তুল্য। ৬. তিনি বলতেন, 'আস্‌ সেমাউ ইউরিছুর রিক্কাতা ওয়ার রিক্কাতু তুরিছুর রহমাতা' (সেমা অন্তরে নম্রতা আনয়ন করে আর নম্রতা রহমতের কারণ)। সুতরাং যে জিনিস রহমতে এলাহীর কারণ হয়, তা হারাম হয় কেমন করে? তবে হাঁ, বাদ্যযন্ত্র হারাম হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই। কিন্তু খুশির স্থলে দফ বাজানো মোবাহ এবং বাঁশি বাজানো মাকরুহ। হজরত রসুলে খোদা স. একবার এক জায়গায় গিয়েছিলেন। সেখানে বাঁশির আওয়াজ শুনে তিনি কান বন্ধ করে নিয়েছিলেন। হজরত আব্দুলাহ ইবনে ওমর রসুলেপাক স. এর সঙ্গী ছিলেন। তিনি তাঁকে বাঁশির আওয়াজ শুনতে নিষেধ করেননি। সুতরাং জানা গেলো যে, বাঁশির বাজনা শ্রবণ না করাই পূর্ণ তাকওয়া। যেহেতু নকশ্‌বন্দী বুজুর্গগণের আমল আযীমতের উপর প্রতিষ্ঠিত, তাই তাঁরা রুখসতের আমল পরিহার করে থাকেন। তাই সেমাও তাঁদের নিকট পরিত্যাজ্য। যেহেতু সঙ্গীত শ্রবণ করার বিষয়ে আলেমগণের মধ্যে মতপার্থক্য আছে। সুতরাং মতভেদযুক্ত বিষয় পরিত্যাগ করাই উত্তম। সে পরিপ্রেক্ষিতে তাঁরা পূর্ণ তাকওয়ার ভিত্তিতে জিকরে খফী গ্রহণ করেছেন এবং জিকরে জহর মওকুফ করেছেন। ৭. তওহীদে ওজুদীর মাসআলাটি দ্বীনের অপরিহার্য বিষয় নয়। শরীয়ত এ প্রসঙ্গে নীরব। সুফিয়ানে কেরাম বিষয়টিকে আপন আপন কাশফ ও প্রাপ্ত মারেফতের আলোকে বর্ণনা করেছেন। মহব্বতের প্রাবল্যের কারণে যে হাল হয়ে থাকে, তা মাযুর (নিরুপায়)। ওয়াহ্‌দাতুল ওজুদ সম্পর্কিত পুস্তিকাসমূহ এবং 'লা মাওজুদা ইলালহ্‌' এর অর্থের প্রতি খেয়াল করে ওয়াহ্‌দাতুল ওজুদ হাসিল করার জন্য চেষ্টা করা আহলে মারেফতগণের নিকট গুরুত্বপূর্ণ কিছু নয়। এক আলেম একবার স্বপ্নে দেখলেন, আলেম ও সুফীগণ রসুলেপাক স. এর সামনে উপস্থিত। আলেমগণ সুফীগণের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করলেন, হে আলাহ্‌র রসুল! এ সকল সুফী 'ওয়াহ্‌দাতুল ওজুদ' এর প্রচার করে শরীয়তের মধ্যে বিপর্যয় ঘটাচ্ছেন। নির্বোধ লোকেরা এর মাধ্যমে অহমিকা প্রদর্শন করে। কিন্তু রসুল স. তাঁদেরকে মাযুর মনে করে এ বিষয়ে নীরবতা অবলম্বন করলেন। কেনোনা আলাহ্‌তায়ালার প্রতি মহব্বতের প্রাবল্যের কারণেই এরকম ঘটে থাকে। ৮. একবার আমার উরুজ (ঊধ্বার্রোহণ) হলো। উন্মোচিত হলো সুবিস্তৃত নূর। তার মধ্যে মুদ্রিত ছিলো সকল সৃষ্টির চিত্র। তখন আমার শায়েখ আকবরের উক্তি মনে পড়ে গেলো। তিনি বলেছেন 'আল আশইয়াউ আ'রাজুন মুজআমিয়াতুন ফী

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।