মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

দ্বাদশ অনুচ্ছেদ

হজরত মির্জা মাযহারের মলফুজাত (বাণীসমূহ) ১. তিনি বলেছেন, ইমানে মুজমাল অর্থাৎ আমি আলাহ্‌ ও তাঁর রসুলের উপর ইমান এনেছি এবং তিনি আলাহ্‌তায়ালা থেকে যা নিয়ে এসেছেন তার উপর ইমান এনেছি। আমি আলাহ্‌ ও তাঁর রসুলের বন্ধুগণের প্রতি ভালোবাসা পোষণ করি। আর তাঁর দুশমনদের প্রতি ঘৃণা পোষণ করি। এটাই নাজাতের জন্য যথেষ্ট। প্রত্যেক মাসআলা দলিল সহকারে সাব্যস্ত করা অভিজ্ঞ আলেমগণের কাজ। আম- মুসলমানগণের এ বিষয়ে দায়-দায়িত্ব নেই। ২. আহলে বাইতের ইমামগণের প্রতি মহব্বত প্রকাশ করা এবং বড় বড় সাহাবীগণকে সম্মান করা অপরিহার্য। আর এটাই সিরাতুল মুস্তাকীম, যা কিয়ামতের দিন পুলসিরাত রূপে আত্মপ্রকাশ করবে। যে ব্যক্তি এ দুনিয়ায় এই সরল পথ থেকে বিচ্যুত হবে না, সে কিয়ামতের দিন দৃঢ়তার সাথে পুলসিরাত অতিμম করে যাবে। ৩. একবার এক বেআদব রাফেজী জনাব আমীরুল মুমিনীন ওমর ফারুক রা.কে গালি দিলো। আমি দীনের মর্যাদা এবং রসুলের সাহাবীগণের প্রতি সম্মানবোধের কারণে রাগান্বিত হলাম এবং সেই বেআদবের মাথায় খঞ্জর মারার জন্য বেরিয়ে পড়লাম। সে ভয় পেয়ে এই বলে ফরিয়াদ করতে লাগলো যে, আমাকে হজরত ইমাম হাসানের খাতিরে ছেড়ে দিন। হজরত ইমাম হাসানের নাম শোনা মাত্র আমার রাগ ঠাণ্ডা হয়ে গেলো এবং ওই বেআদবকে ক্ষমা করে দিলাম। ৪. আউলিয়া কেরামকে সম্মান করা এবং মাশায়েখে কেরামকে মহব্বত করা অবশ্য কর্তব্য। যদি ফায়দা গ্রহণের খাতিরে আপন পীরকে অগ্রাধিকার দেয়, তাহলে তা অন্যান্যদের প্রতি মহব্বতের পরিপন্থী হবে না। হজরত মোজাদ্দেদ র. যিনি এক নতুন তরিকার প্রচলন করেছেন এবং তাঁর তরিকার মাকামসমূহ এবং কামালাতের বিষয়ে অনেক কিছু লিখেছেন। তাঁর মনোনীত সাথীগণ, যাঁরা ওই মাকামসমূহে এবং লব্ধ মারেফাতসমূহে পেঁৗছেছেন তাঁদের সংখ্যা হাজারের অধিক। তাঁর আবিষ্কৃত মাকামসমূহের বিষয়ে কোনোরূপ সন্দেহও নেই। কেনোনা হাজার হাজার আলেম ও জ্ঞানী মোতাওয়াতিরের ভিত্তিতে তাঁর স্বীকৃতি প্রদান করেছেন। তৎসত্ত্বেও তাঁকে স্বনামধন্য আউলিয়া কেরামের সমকক্ষ মনে করা বা আকাবের মাশায়েখগণের উপর প্রাধান্য দেয়ার আকীদা পোষণ করা যাবে না। কেনোনা ওই সকল আকাবেরে দীন যাঁরা, তাঁরা তাঁর মাশায়েখ ছিলেন।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।