আরযু ব গুজার তা রহম আয়েদাশ আয মুদম মন চুঁনী মী বায়েদাশ (খাহেশকে অন্তর থেকে বের করে দাও যেনো অন্তরে রহম আসে। আমি বিষয়টি পরীক্ষা করে দেখেছি- তিনি (আলাহ্) তা পছন্দ করেন)। মুয়ে সরফ ওয়াহদাত কিছি নুশ কর্দ কে দুনিয়া ও উক্ববা ফরামুশ কর্দ (যে ব্যক্তি খালেস ওয়াহদাত (একত্ববাদ) এর শরাব পান করেছে, সে ভুলে গিয়েছে দুনিয়া ও আখেরাতকে)।
তথ্যপঞ্জি ১ এতেমাদুদ্দৌলা কমরউদ্দীন খান বাহাদুর ১১৩৭ হিজরী মোতাবেক ১৭২৮ খৃষ্টাব্দে বাদশাহ্ মোহাম্মদ শাহের উজীর ছিলেন। রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজে তিনি যথেষ্ট অবদান রেখেছিলেন। তাঁর পুত্র এনতেজামুদ্দৌলা হজরত মাযহারের মুরিদ ছিলেন। হজরত মাযহারের দু'টি চিঠি তাঁর নামে লেখা হয়েছিলো। ২ আল কোরআন, সুরা নিসা-৪/৭৭। ৩ নওয়াব নিজামুল মুলক আসফজাহ প্রথম (১০৭২-১১৬১) দৌলতে আসেফার প্রতিষ্ঠাতা। ৪ তিরমিযী শরীফ বাবে মা জাআফী শানুল হিসাব ওয়াল কিসাস। ছাপা করাচী। ৫ মুসলিম শরীফ ২/৪০৯। ৬ তিরমিযী শরীফ ২/৫৭।