একবার তিনি শক্ত অসুখে পড়লেন। দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিলো। তাঁর সাথীগণ তখন তাঁর আসনের পাশে এসে হালকা বানিয়ে মোরাকাবা করতে বসে গেলেন। তখন অকস্মাৎ তিনি এই শেরটি আবৃত্তি করলেন খিযির আয হাসাদ বমীরাদ চঁু বর ওই ইয়ারে বাকের কুনাদ আখেরঁী নেগাহ ওরাহ পায়েদার গির্দ (খিযিরেরও হিংসা হবে, যখন আমার উপর পতিত হবে মাহবুবে হাকীকীর নিরবচ্ছিন্ন নজর)। এই শের পাঠ করার সঙ্গে সঙ্গে তাঁর মধ্যে এক অভাবনীয় তাছীর পয়দা হয়ে গেলো এবং তিনি আসন থেকে নেমে এসে তালেবগণের সঙ্গে বসে মোরাকাবায় মশগুল হয়ে গেলেন। মনে হলো যেনো তাঁকে কোনো অসুস্থতা এবং দুর্বলতা স্পর্শই করেনি। একদিন কোনো এক বুজুর্গ তাঁর কাছে এলেন। মহব্বত বা ঘৃণা সৃষ্টি, স্থান অতিμম করা, গায়েবী ক্ষমতা অর্জন এবং রাজা বাদশাহ্গণকে বাধ্য করার আমলের জন্য এজাযত চাইলেন। তিনি জাকাত আদায়ের শর্তসমূহ ছাড়াই একসের গিনি সোনা তাঁকে দান করলেন। কিন্তু মির্জা সাহেব তা গ্রহণ করলেন না। কেনোনা এ ধরনের কাজে বাতেনী নেসবতে রিয়া মিশ্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দুনিয়াবী সরঞ্জামাদির প্রতি আকর্ষণের সন্দেহ বিদ্যমান থাকে। তাঁর তালেবগণের মধ্য থেকে কেউ যদি এ ধরনের বশীকরণের আমলের প্রতি আগ্রহ প্রকাশ করতেন, অথবা শেখার চেষ্টা করতেন, তখন তিনি খুব অসন্তুষ্ট হতেন। বলতেন, এদের কী হলো? এরা তাওয়াক্কুলের (নির্ভরতার) এবং মুখাপেক্ষিতার দরজা ছেড়ে দিয়ে ধ্বংসশীল বস্তুর প্রতি ঝঁুকে পড়ে কেনো? যে সকল লোক দুনিয়াদারদের সাথে মেলামেশা করে, তারা সোহবতের বরকত এবং তরিকার নূর থেকে বঞ্চিত হয়। তিনি বলতেন, প্রয়োজন অনুসারে দুনিয়াদার লোকদের সাথে মেলামেশা করাতে দোষ নেই। তবে এই শর্তে যে, তার মধ্যে সৎ উদ্দেশ্য থাকতে হবে এবং তার বাতেনী নেসবতের হেফাজত করতে হবে। তিনি বলতেন, দুনিয়া আলাহ্র গজবের লক্ষ্য বস্তু। যেমন হাদিস শরীফে এসেছে 'আলা ইন্নাদ দুন্ইয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফীহা ইলা জিকরুলাহি ওয়ামা ওলাহু ওয়া আ'লিমুন আও মুতাআ'লিমুন' ৬ (রসুলুলাহ স. বলেছেন, দুনিয়া ও দুনিয়ার সকলকিছু অভিশপ্ত। আলাহ্র জিকির, আলাহ্র প্রিয় আলেম বা তালেবে এলেম ব্যতীত)। তিরমিযী। সালেকের অন্তরে আলাহ্ ও দুনিয়া একত্র হতে পারে না। গায়রুলাহকে বর্জন এবং দুনিয়াবী মকসুদ থেকে মুখ ফিরিয়ে নেয়া উচিত।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।