মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

থাকতেন। বলতেন, বন্দেগীর বিভিন্ন স্তর ও হালকায়ে জিকিরের পর আমার অবশিষ্ট সময় মওতের অপেক্ষাতেই অতিবাহিত হয়। এখন অন্তরে কোনো বাসনা অবিশিষ্ট নেই এবং দিলেরও কোনো পার্থিব আকর্ষণ নেই। মউত তো আলাহ্‌পাকের দেয়া এক মহান উপহার। যার ফলে আলাহ্‌তায়ালার সঙ্গে মোলাকাত এবং মোস্তফা স. এর জিয়ারত লাভ হয়। প্রতিটি আমলের ক্ষেত্রে তিনি হাদিস শরীফের কথা ভাবতেন। বলতেন, আমরা আমাদের সময় ও আমল মোস্ত ফা স. এর সুন্নত ও ফেকাহ শাস্ত্রের বর্ণনা মোতাবেক বিশুদ্ধ করে নিয়েছি। কেউ যদি আমাদেরকে সুন্নতের খেলাফ আমল করতে দেখে, তাহলে সে যেনো আমাদেরকে নিষেধ করে দেয়। তিনি লোকদেরকে রসুল স. এর সুন্নত মোতাবেক সালাম প্রদানের তাকিদ করতেন। সালাম প্রদান কালে মাথায় হাত তোলা এবং মস্তক অবনত করতে নিষেধ করতেন। বলতেন, নির্জন থাকা আমার পছন্দ। আপন মাশায়েখগণের প্রতি তাঁর মহব্বত ছিলো সুদৃঢ়। তিনি বলতেন, আমার যা কিছু অর্জিত হয়েছে, তা আপন পীরানে কেরামের প্রতি প্রবল ভালোবাসার কারণেই হয়েছে। তোমার আমলের যথার্থতা কোথায় যে, তার দ্বারা বারেগাহে কিবরিয়ার নৈকট্য লাভ করবে? মকবুল এবং নৈকট্যপ্রাপ্ত হজরতগণের প্রতি মহব্বতই আলাহ্‌র দরবারে মকবুল হওয়ার সবচেয়ে মজবুত উপায়। তিনি সম্মানিত চরিত্রের অধিকারী ছিলেন। সকল মানুষের সঙ্গে বিনয়ের সাথে হাসিমুখে কথা বলতেন। সম্মানিত ও মোত্তাকী ব্যক্তিগণকে তাঁদের মর্যাদা অনুসারে সম্মান করতেন। কোনো অমুসলিম ব্যক্তি, চাই সে আমীর হোক বা গরীব তাকে সম্মান করার জন্য তিনি সারা জীবনেও কখনও দাঁড়াননি। একদিন তিনি শুনতে পেলেন, এক মারাঠা সরদার তাঁর সঙ্গে দেখা করার জন্য আসছে। তিনি তখন বৈঠকখানায় যে কাজে ব্যস্ত ছিলেন, তা বাদ দিয়ে হুজরা শরীফে চলে গেলেন। মারাঠা সরদার এসে যখন বসে গেলো, তখন হুজরা শরীফ থেকে বেরিয়ে এলেন। আবার যখন সরদারের বেরিয়ে যাওয়ার সময় হয়েছে বলে মনে করলেন, তখন পুনরায় হুজরার ভিতরে চলে গেলেন, তার আসা এবং যাওয়ার কালে দাঁড়িয়ে তাকে যাতে সম্মান করতে না হয়। আর সম্মান না করলে সে অসন্তুষ্ট হবে- এহেন অবস্থায় কোনো দুনিয়াদারকে সম্মান প্রদর্শন করলে দীনের ক্ষতি হয়ে যায়। মির্জা মাযহার তরিকার নূর প্রসারে এবং তালেবগণের হালের প্রতি তাওয়াজ্জোহ প্রদানের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতেন। তিনি তাঁর সাথীগণকেও এ বিষয়ে যথেষ্ট তাগিদ প্রদান করতেন। বলতেন, এই তরিকার বরকতে অন্তরে নূর এবং ইবাদতে হুজুরী পয়দা হয়। যে ইবাদত হুজুরী এবং চৈতন্যের সাথে করা হয়, তা কবুল হওয়ার ব্যাপারে যথেষ্ট আশা করা যায়। এই তরিকার নূরের বরকতে ত্রুটিমুক্ত অবস্থায় নামাজ আদায় করার অভ্যাস হয়ে যায়।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।