মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

দু'টি আম রেখে, বাকীগুলি ফেরত পাঠিয়ে দিলেন এবং বললেন, এগুলি গ্রহণ করতে আমার মন সায় দিচ্ছে না। একটু পরেই এক ফলচাষী তাঁর দরবারে এসে অভিযোগ করলো, ওমুক আমীর তার বাগান থেকে বলপূর্বক কিছু আম নিয়ে এসেছেন এবং তন্মধ্যে কিছু আপনার খেদমতে পাঠিয়েছেন। আপনি এই মজলুমকে সহযোগিতা করুন। তিনি বললেন, সুবহানালাহ! সে তো অপরিণামদশীর্। সে ছিনতাইকৃত মাল হাদিয়া দিয়ে ফকীরের বাতেন জগতকে কলুষিত করতে চায়। তিনি আমীর ওমরাগণের খানা খুব কম গ্রহণ করতেন। বলতেন, ওদের খাবারের তমসা বাতেন জগতকে কলুষিত করে দেয়। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন 'শার্‌রুত্‌ ত্বয়ামি ত্বয়ামুল আগনিয়া' (মন্দতর খাবার হচ্ছে ধনী লোকদের খাবার)। দরিদ্রদের দাওয়াত গ্রহণ করতেও তিনি চিন্তা ভাবনা করতেন। কেনোনা তারা সহায়-সম্বলহীন হওয়ার কারণে সুদে অর্থ নিয়ে জিয়াফতের আয়োজন করে থাকে। একদিন তিনি রোজা রেখে ইফতার করার সময় কোনো এক অজানা লোকের খাবার সাথীগণের মধ্যে বণ্টন করলেন। তিনি নিজেও কিছু গ্রহণ করলেন। তারাবীর নামাজের পর বললেন, প্রিয় বন্ধুগণ! আপন আপন বাতেনের হাল বর্ণনা করো। রুটির টুকরাগুলো বাতেনজগতে কী আছর সৃষ্টি করেছে? তখন আমি (শাহ গোলাম আলী দেহলভী) আরয করলাম, হজরত! আপনিও তো গ্রহণ করেছেন। তিনি বললেন, আমার বাতেন তার কারণে ধ্বংস এবং কালো হয়ে গিয়েছে। নামাজ ও কোরআন শরীফ শ্রবণ করার বরকতে তা আবার যথাযথ হয়ে গেছে। আমি আবার আরয করলাম, নিশ্চয়ই সন্দেহযুক্ত লোকমা আপনার বাতেন জগত এবং নূরের দরিয়ায় পরিবর্তন এনে দিয়েছিলো। আমাদের মতো সংকীর্ণ অন্তরধারীর মন্দ হালের অবস্থা আর কী বর্ণনা করবো? তিনি বললেন, লোকমা বন্দেগীর তওফীক ও আনুগত্যের নূর বৃদ্ধি করে। মির্জা মাযহার দারিদ্রকে ধনাঢ্যের উপর প্রাধান্য দিতেন। ধৈর্য ও অল্পে তুষ্টি পছন্দ করতেন। তসলীম (আত্মসমর্পণ) ও রেজা (সন্তুষ্ট থাকা) কে স্বীয় পছন্দের বৈশিষ্ট্য বানিয়ে অনুকূল-প্রতিকূল উভয় ক্ষেত্রেই তার প্রতিফলন ঘটাতেন। নবী করীম স. এর দোয়া 'আলাহুম্মাজ আল রিজকা আলি মোহাম্মাদিন কাফাফা' ৫ (হে আলাহ্‌! মোহাম্মদের বংশধরগণের জন্য প্রয়োজন অনুসারে রিযিক দান করো) মোতাবেক জীবনে চলার পথে যা প্রয়োজন তাকেই যথেষ্ট মনে করতেন এবং সাথীগণের জন্যও দোয়া করতেন, তারা যেনো এমতো পরিমাণ ধনবান না হয়, যার কারণে ফজুল খরচ করা শুরু করে দেয় এবং তারা যেনো এমন অভাবীও না হয়, যার কারণে ঋণের বোঝা কাঁধে বহন করতে হয়। তিনি তাঁর সাথী সঙ্গীগণের মধ্যে সর্বাধিক আসবাব-সরঞ্জামহীন ব্যক্তি ছিলেন। মৃত্যুর জন্য সদাপ্রস্তুত

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।