একবার প্রচণ্ড শীতের দিন তিনি একটি পুরাতন চাদর পরিহিত ছিলেন। সেখানে নবাব খান ফিরোজ জঙ্গ উপস্থিত ছিলেন। এ দৃশ্য দেখে তিনি অশ্রুসজল হয়ে পড়লেন। তাঁর এক মোসাহেবকে বললেন, আমাদের মতো গোনাহ্গারেরা কতোই না হতভাগ্য। যে বুজুর্গের মুরিদ আমরা, তিনি আমাদের হাদিয়া তোহফা কবুল করেন না। মির্জা মাযহার বলতেন, ফকীর হাদিয়া গ্রহণ করার ব্যাপারে রোজা রেখেছে। এখন জীবনের সায়াহ্নে উপনীত হয়েছি। এমতাবস্থায় যদি রোজা ভঙ্গ করি, তাহলে দু'লাখ রুপিয়ার প্রয়োজন হবে। তাহলে প্রতিবেশীদের নারীদের উনুনে আগুন জ্বলতে পারে। নবাব নিজামুলমুলক ৩ নগদ তেইশহাজার রুপি হাদিয়া নিয়ে এলেন। কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। নবাব বললেন, এগুলো তাহলে অভাবীদের মধ্যে বিতরণ করে দিন। মির্জা সাহেব বললেন, আমি আপনার খানশামা নই যে, এখান থেকে বের হয়ে তা বণ্টন করবো। তারপর দুই বাড়ি দেয়ার পর তা শেষ হয়ে যাবে। এক আফগানী সরদার তাঁর জন্য তিনশ' স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠালেন। তিনি তা ফিরিয়ে দিলেন এবং বললেন, হাদিয়া প্রত্যাখ্যান করতে যদিও নিষেধ করা হয়েছে, তবে তা গ্রহণ করা ওয়াজিব সাব্যস্ত করা হয়নি। হাদিয়ার মাল হালাল বলে যদি একীন হয়, তাহলে তা গ্রহণ করা বরকতের বিষয়। মির্জা মাযহারের সাথীগণের মধ্য থেকে যাঁরা এখলাস ও সতর্কতার সাথে হাদিয়া নিয়ে আসতেন, তিনি তাঁদের হাদিয়া গ্রহণ করতেন। তবে যারা আমীর ওমরা ও ধনী, তাদের অধিকাংশ সম্পদ সন্দেহযুক্ত হয়ে থাকে। সাধারণ মানুষের হক তাদের সম্পদের সাথে যুক্ত থাকে। কিয়ামতের দিন তাদের থেকে দায়মুক্ত হওয়া কঠিন ব্যাপার। এই মর্মে তিরমিযী শরীফে হাদিস বর্ণিত হয়েছে 'ওয়ামা যা আসিলা ফীমা আলিমা লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ক্বাদামা ইবনি আদামা হাত্তা ইউস্আলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহী ফীমা আবলাহু ওয়া আন মালিহী মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু' ৪ (কিয়ামতের দিন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার পদদ্বয় নাড়াতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে, তার জীবনকে সে কী কাজে অতিবাহিত করেছে? যৌবনকে কী কাজে লাগিয়ে বার্ধ্যক্যে পেঁৗছেছে? সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং তা কোথায় ব্যয় করেছে এবং সে যা শিখেছিলো, তার কতটুকু আমলে পরিণত করেছে)। এ জন্যই হাদিয়া তোহফা গ্রহণ করার কালে চিন্তাভাবনা করা উচিত। একদা কোনো এক আমীর তাঁর দরবারে কিছু আম হাদিয়া পাঠালো। তিনি তা ফিরিয়ে দিলেন। পুনরায় লোকটি তা পাঠিয়ে দিলো, তিনি সেগুলির মধ্য থেকে
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।