একটি অর্জন ব্যতীত যদি কাউকে এজাযত দেয়া হয়, তাহলে এজাযতপ্রাপ্ত ব্যক্তি গরুরে (আত্মগৌরবে) নিপতিত হবে এবং ফায়দা গ্রহণকারীগণ বঞ্চিত হবে। নাউযুবিলাহ! তাঁর খলীফাবৃন্দ বিভিন্ন শহরে এই তরিকার নিয়ম অনুযায়ী হেদায়েতের কাজে নিয়োজিত ছিলেন। তন্মধ্যে কোনো কেনো খলীফার আলোচনা অচিরেই করা হবে। আলাহ্তায়ালা স্বীয় অনুগ্রহে তাঁকে এই তরিকার মাকামসমূহের সুলুক করানোর দায়িত্ব দিয়েছিলেন। তিনি তেইশ বছর পর্যন্ত আপন মাশায়েখগণের নিকট থেকে তরিকত ও হাকীকতের নূর ও বরকত হাসিল করে কামাল (পূর্ণতা) এবং তাকমীল (পূর্ণতা প্রদান) এর চূড়ান্ত মর্তবা হাসিল করেছিলেন এবং তেইশ বছরের অধিক সময় সালেকগণের তরবিয়তের কাজে মশগুল থেকে পৃথিবীর কালপ্রবাহে কল্যাণের স্বাক্ষর রেখে গিয়েছেন।
তথ্যপঞ্জি ১. হজরত ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানি র. এবং হজরত শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী র. এর আওলাদগণের মধ্য থেকে অনেকেই হজরত মির্জা মাযহারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তন্মধ্যে কারও কারও বিষয়ে এই গ্রন্থের 'খলীফাবৃন্দ' অধ্যায়ে আলোচনা করা হবে ইনশাআলাহু তায়ালা। ২. কাশফ্- অদৃশ্য বিষয় এবং হাকীকতের আধ্যাত্মিকতার পর্দা উঠে যাওয়া। হাকীকত জগত ও দায়েরায়ে হেজাব (পর্দার বেষ্টনী) থেকে ওজুদ ও শুহুদের পরিপ্রেক্ষিতে সংবাদ আহরণ। কাশফ্ দুই প্রকার- কাশফে সুরী ও কাশফে মানবী।