মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

পেঁৗছেনি, তাদেরকে নিম্নতর মাকাম থেকে উচ্চতর মাকামে মিলিত করে দিতেন। ওই মাকামসমূহের হালত কাইফিয়ত তাদের মধ্যে এলক্বা (নিক্ষেপ) করতেন। সালেকগণ যেনো প্রতিটি মাকামের সাথে সামঞ্জস্য রক্ষা করে অধিক মাত্রায় জিকির ও মোরাকাবার মাধ্যমে সফলতায় পেঁৗছতে পারে এবং উচ্চ মাকামসমূহের নূর ও বরকত লাভ করতে পারে। তাঁর খলীফা খাজা মোহাম্মদ এহসান জযবার মাকামে অসহ্য হয়ে জিকিরের হালকার শৃঙ্খলা এবং প্রশান্তির মধ্যে বিশৃংখলা সৃষ্টি করেছিলেন। তিনি তখন তাঁকে উচ্চতর মাকামে নিয়ে গেলেন, যা ছিলো বাতেনী প্রশান্তি ও স্থিরতার মাকাম। তখন সঙ্গে সঙ্গে তাঁর অস্থিরতা দূর হয়ে গেলো এবং বাতেন জগত শান্তিময় হয়ে গেলো। তখন তাঁর বাতেন জগতে অন্য পথে হাল আগমন শুরু হলো। তিনি সব সময় তাঁর উচ্চ হিম্মতের মাধ্যমে এই চেষ্টাই করতেন, যেনো তরিকায়ে আহমদিয়া (নকশ্‌বন্দিয়া) জগতে ব্যাপকভাবে প্রচলিত হয়ে যায় এবং নতুন নেসবত যা মোজাদ্দেদিয়া তরিকার বৈশিষ্ট্য, তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যায়। প্রকৃতপক্ষে তাঁর উচ্চতর তাওয়াজ্জোহের ওসিলায় অধিকাংশ সালেকের হাল ও মাকাম হাসিল হতো এবং তাঁরা প্রাপ্ত অর্জন, মারেফত ও হাল অতিμম করে উচ্চতর মাকামে উন্নতি লাভ করতেন। হজরতের প্রতি তালেবগণের যে পরিমাণ এখলাস থাকতো, সেই পরিমাণে তারা হাবিবে খোদা স. এর মহব্বত পেতেন এবং জিয়ারত লাভ করতে সক্ষম হতেন। এই এখলাস ও মহব্বতের কারণেই তাঁরা জযবা ও এস্তেফা (মনোনয়ন) এর মাকামে উন্নতি লাভ করতেন। হাজার হাজার লোক তাঁর কাছ থেকে তরিকার তালীম গ্রহণ করে অবিরত আলাহ্‌র জিকিরে মশগুল হয়েছিলেন। প্রায় দুইশত লোক তরিকার তালীম দেয়ার এজাযত পেয়ে আলাহ্‌র রাস্তায় হেদায়েতের কাজে নিয়োজিত ছিলেন। শুধুমাত্র আম্বালা শহরে পঞ্চাশজন আহমদিয়া (মোজাদ্দেদিয়া) তরিকার মাকামসমূহের চূড়ান্তে পেঁৗছে তরিকতের জগতে অনুসরণীয় হয়েছিলেন। এই তরিকায় দাওয়াম ও হুযুর, ফানায়ে কলব, চরিত্র সংশোধন এবং সুন্নতের এত্তেবা ছাড়া তরিকতের এজাযত পাওয়া যায় না। এটা হচ্ছে এজাযতের মাকামের নিুতম স্তর। এর মধ্যবর্তী স্তর হচ্ছে লতীফায়ে নফসের ফানা, সালেকের আমিত্ব বিসর্জন এবং নেসবতের নূরের প্রবাহ সৃষ্টি হওয়া। সর্বোচ্চ স্তর হচ্ছে লতীফায়ে কলব ও নফসের ফানা ও বাকা লাভের পর আলমে খালকের লতীফাসমূহ মার্জিত করণ। এ স্তরে এসবের তৃষ্ণা প্রশান্ত হয়, বাতেন জগতে পরিপূর্ণ স্তরের প্রশন্তি সৃষ্টি হয় এবং মোস্তফা স. কর্তৃক আনিত বিধানের কাছে প্রবৃত্তির বাসনা অবদমিত হয়। বর্ণিত স্তরগুলোর কোনো

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।