মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মন-মস্তিষ্ক থেকে কল্পনা দূরীকরণে উন্নতি সাধন করতেন। তাঁর মুরিদগণের প্রাথমিক অবস্থায়ই তাসফিয়া (আত্মিক পরিচ্ছন্নতা) এবং তাযকিয়া (আত্মিক পবিত্রতা) অর্জিত হতো। ইবাদতে স্বাদ পেতেন এবং বেদাত ও গোনাহ্‌র প্রতি তাঁদের অন্তরে ঘৃণা সৃষ্টি হতো। জাহের ও বাতেনের আদব এবং তাঁর সোহবতের নূর ও বরকতে সালেকগণের মধ্যে নফসের যে পরিশীলন অর্জিত হতো, তা প্রাচীন বুজুর্গগণের সালেকদের মধ্যেই সম্ভবতঃ বিদ্যমান ছিলো। ওই সময়ের মাশায়েখে কেরাম তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন, মির্জা মাযহারের শুধুমাত্র সোহবতের ফলে তালেবগণের যে ফয়েজ হাসিল হতো, তা অন্যান্য মাশায়েখের তাওয়াজ্জোহের হিম্মতের দ্বারাও হাসিল হতো না। এ প্রসঙ্গে একটি ঘটনা উলেখযোগ্য। এক ব্যক্তি একবার তাঁর খেদমতে হাজির হলো। লোকটি হজরত খাজা মীর দরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলো। সেখানে পেঁৗছার পর তিনি তাকে বললেন, তুমি তো মির্জা মাযহারের তরিকা গ্রহণ করেছো। ওই তরিকার নেসবতের নূর তোমার অন্তর্জগতে রয়েছে। লোকটি বললো, না। আমি তো কেবল তাঁর দরবারে হাজির হয়েছিলাম। আহেন কেবপারেছ আশে না শোদ ফিল ফওর ব সুরতে তালা শোদ (পরশ পাথরের সঙ্গে যখন লোহার মহব্বত হয়, তখন সে লোহা সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়)। তাঁর এক খাদেম তাঁর জিকিরের হালকায় উপস্থিত ছিলেন না। তিনি হজরত আবেদ সুনামীর দরবারে হাজির ছিলেন। খাজা আবেদ সুনামী তাকে বললেন, মির্জা সাহেবের সোহবতের নূর ও তার প্রতিিμয়া তোমার মধ্যে পাওয়া যাচ্ছে। তুমি আলাহ্‌পাকের শুকরিয়া আদায় করো। আলাহ্‌তায়ালা মির্জা মাযহার সাহেবকে বাতেনী নেসবত প্রদানের উপর পূর্ণ শক্তি প্রদান করেছেন। দূর দূরান্তের সালেকগণ তাঁর গায়েবী তাওয়াজ্জোহের মাধ্যমে উন্নতি করতো। তাঁর দরবারে উপস্থিত ব্যক্তিগণ যে রকম হাল পেতেন, দূর দূরান্তের তালেবগণও ওইরূপ হাল পেতেন। হজরত শায়েখ আব্দুল আহাদের মুরিদ শাহ্‌ ভেক কাবুলে অবস্থান করতেন। তিনি দিলী থেকে মির্জা সাহেবের গায়েবী তাওয়াজ্জোহ্‌ পেয়ে তরিকতের উচ্চ মাকামে পেঁৗছতে সক্ষম হয়েছিলেন। এভাবে তাঁর অন্যান্য প্রিয়ভাজনগণও আপন আপন মকসুদ হাসিলে কৃতকার্য হয়েছিলেন। তিনি আমভাবে সালেকদের প্রয়োজন ও চাহিদা অনুসারে যারা হালের পূর্ণতা পর্যন্ত

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।