প্রিয়ভাজনদেরকে খেলাফত প্রদানের যোগ্য করে গড়ে তুলেছিলেন। এই উচ্চ তরিকার প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা তাঁর মতো ব্যক্তিত্বসম্পন্ন লোকের কারণে হয়েছিলো। বিভিন্ন দিক থেকে তালেবে মাওলাগণ তাঁর দিকে ধাবিত হয়েছিলো। হজরত শায়েখ আবেদ সুনামীর বড় বড় সাথী এবং সে সময়ের মাশায়েখগণের থেকে ফয়েজপ্রাপ্ত ব্যক্তিগণ হজরত মাযহার র. থেকে ফয়েজ ও বরকত হাসিল করেছিলেন। আলেম উলামা ও নেককার লোকগণ ফয়েজে এলাহী অর্জনের জন্য তাঁর খানকায় সমবেত হতেন। তাঁর কামালিয়াত সম্পর্কে সারা দুনিয়ায় খ্যাতি ছড়িয়ে পড়েছিলো। প্রাথমিক অবস্থায় তাঁর তাওয়াজ্জোহের তাছীরে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতো এবং পূর্ণ নিমজ্জনের মাধ্যমে মানুষ আত্মহারা হয়ে পড়তো। আলাহ্প্রেমের উষ্ণতা মানুষকে সুলুকের পথ প্রদর্শন করতো। এভাবে মহব্বতের জযবায় সালেকগণের মাকামসমূহ অতিμম হতো। জীবনের শেষ দিকে তাঁর বাতেন জগতে সূক্ষ্ণতা এবং বর্ণবিহীনতার হাল বৃদ্ধি পেয়েছিলো। ফলে ফয়েজপ্রাপ্তগণ আপন আপন বাতেন জগতে স্থিতিশীলতা এবং প্রশান্তি লাভ করে নৈকট্যের স্তর পর্যন্ত উন্নতি লাভ করেছিলো। তারা তরিকতের রহস্যাদি সম্পর্কে কৌতূহলের প্রকৃতি নির্ণয় করতে পারতো। তাদের কারও কারও কাছে আলমে মেছাল সুস্পষ্ট হয়ে যেতো। কারও কারও সম্পর্ক ছিলো আলমে আরওয়াহ এর সাথে। কেউ কেউ কাশফে কওনী (জগতবিষয়ক কাশফ), কেউ কেউ কাশফে কুবুর এবং কেউ ইশরাফে খাওয়াতিরের (অন্তরে উদয় হওয়ার) যোগ্যতা অর্জন করেছিলেন। কেউ কেউ নূরের মোশাহাদায় (দর্শনে) নিমজ্জিত থাকতেন। কারও কারও নিকট তওহীদ ও মারেফতের রহস্য উদ্ভাসিত হয়েছিলো। কারও কারও নিকটে এ সকল বিষয়ের নেসবত ছিলো। তাঁদের মধ্য থেকে এমন ব্যক্তিও ছিলেন, যাঁরা আপন আপন মাকাম অতিμমকালে তরিকায়ে আহমদিয়ায় (মোজাদ্দেদিয়ায়) যা প্রচলিত আছে, সে সব বিষয় প্রত্যক্ষ করতে পারতেন এবং প্রত্যেক মাকামের এলেম, মারেফত, হাল ও প্রাপ্তির বিষয়ে পৃথক পৃথকভাবে বর্ণনা করতে পারতেন। তাঁর কাছ থেকে ফায়দা গ্রহণকারীদের অধিকাংশ ব্যক্তি তরিকতের মাকামসমূহের বিষয়ে অবশ্য কাশফধারী ছিলেন না। তবে সকল ফায়দাগ্রহণকারী সকল মাকামের হাল, কাইফিয়ত ও প্রাপ্তিসমূহ আপন আপন বাতেন জগতে তৃপ্তির সাথে অনুভব করতে পারতেন এবং ফানা ও বাকা লাভে ধন্য হতেন। হকতায়ালার মোশাহাদায় (আত্মিক দর্শনে) তাঁদের নিমজ্জন হাসিল হতো। তিনি তাদের বাতেন জগতের নেসবতে প্রশস্ততা এবং বাতেনের স্থিতিশীলতায় উন্নতি সাধন করতেন।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।