দশম অনুচ্ছেদ
হজরত মির্জা মাযহারের সোহব্বতের তাছীর এবং তাঁর উন্নত তাওয়াজ্জোহের বর্ণনা হজরত মির্জা মাযহার র. এর মজলিশ আলাহ্র নূরে বেষ্টিত এবং হজরত মোস্তফা স. এর ফয়েজ দ্বারা পরিপূর্ণ ছিলো। সেখানে নকশবন্দী নেসবতের উপস্থিতি ও এস্তেগরাক (নিমজ্জন) ছিলো। যে কারণে অন্তর্জগত আপনাআপনি আসক্ত হয়ে যেতো এবং কাদেরিয়া তরিকার হালের জৌলুস ও পরিচ্ছন্নতা তাঁর পবিত্র মহফিলে প্রকাশ পেতো। চিশতিয়া তরিকার নেসবতের যওক শওক (আস্বাদ ও প্রেরণা) ওই সু-উন্নত মহফিলকে আলাহ্প্রেমে উন্নততর করে দিতো। এই নতুন আহমদিয়া (মোজাদ্দেদিয়া) তরিকার সূক্ষ্ণতা ও বর্ণবিহীনতা ওই পবিত্র মজলিশকে আরও সজীবতা ও পরিচ্ছন্নতা দান করেছিলো। তাঁর নিরবতা এবং মোরাকাবা গায়রুলাহর নকশাকে অন্তর্জগত থেকে নিশ্চিহ্ন করে দিতো। তিনি যে কথাবার্তা বলতেন তার বিষয়বস্তু ছিলো শরীয়ত, তরিকত এবং বাতেনী কাইফিয়তের বর্ণনা। তাছাড়া তাঁর হাদিস ও তাফসীরের আলোচনা অন্তরের মধ্যে পবিত্রতা এবং প্রশান্তি বৃদ্ধি করতো। তাঁর আলোচনায় তাজালিয়ে জাতীর নেসবতের প্রতিবিম্ব পাওয়া যেতো। তাঁর রচনা এবং কবিতা আত্মিক প্রেরণা দান করে। কেনোনা তাঁর রচনা ও কবিতায় যা আলোচনা করা হয়েছে তা সবই আত্মিক প্রেরণা ও হালের রহস্য সম্পর্কিত। তাঁর মহব্বতের আলোচনা বাতেন জগতকে পরিবর্তন করে প্রেরণার সৃষ্টি করে এবং চোখ থেকে অশ্রু প্রবাহিত করে। যা শুনলে শীতল অন্তর উষ্ণ হয়। বলাবাহুল্য যে, সালেহ্ ব্যক্তিগণের জীবন কাহিনী মানুষের অন্তরে আলাহ্প্রেমের হাল সৃষ্টি করে। মির্জা মাযহার বিভিন্ন বিষয়ে এলমী মাসলা মাসায়েলের বিস্তারিত আলোচনা করে লোকদেরকে সান্ত্বনা প্রদান করতেন। তিনি নকশ্বন্দিয়া তরিকার সুফীগণের হাকীকত ও মারেফতের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতেন এবং মারেফতের রহস্যের সূক্ষ্ণ সূক্ষ্ণ বিষয়ে শ্রোতাদেরকে জ্ঞান দান করতেন। তিনি সকল বিষয়ে সুস্পষ্ট বর্ণনা প্রদান করতে পারতেন এবং কঠিন জটিলতার নিরসন করে দিতেন। তাঁর ব্যক্তিসত্তার মধ্যে যে সমস্ত আলাহ্প্রদত্ত গুণাবলী সন্নিবেশিত হয়েছিলো, তার কারণে দুনিয়াতে তিনি অনুসরণীয় হয়েছিলেন এবং তাঁর চারজন মাশায়েখের ওফাতের পর তাঁদের