অবস্থায় রসুলুলাহ স. এর দরজায় দণ্ডায়মান। আমি জিজ্ঞেস করলাম, এ ঘোড়া কার? কে যেনো বললো, রসুলুলাহ স. এর। আমি ভিতর থেকে বাইরে এলাম। আবার কে যেনো বললো, এ ঘোড়া মির্জা জান জানানের। আমি স্বপ্নটির ব্যাখ্যা করলাম এভাবে- হজরত মির্জা মাযহার রসুলুলাহ স. এর সুন্নতের অনুসরণে এবং সিরাতুল মুস্তাকীমের পাথেয় সঞ্চয়ে সুদৃঢ় পদক্ষেপের অধিকারী। মৌলভী ছানাউলাহ সম্ভলী একদা স্বপ্নে রসুলুলাহ স. এর নিকট জানতে চাইলেন, আমার পীর মোর্শেদ মির্জা সাহেবের তরিকার প্রচলন এবং তার প্রচার শরীয়তের বিধানে গ্রহণযোগ্য এবং প্রশংসিত কি না? রসুলেপাক স. বললেন, হাঁ। সিদ্দীকে আকবরও তা সমর্থন করেন। হজরত মোহাম্মদ আফজলের খলীফা শায়েখ মোহাম্মদ আজম বলেছেন, হজরত মির্জা সাহেবের বিষয়ে আমার কাছে এলহাম হয়েছে। 'হাজা রজুলুন লাহু শানুন আজীমুন। ওয়ালা ইউক্বাস আলাইহি রজুলুন আখা' (তিনি একজন আজীমুশশান ব্যক্তি, তাঁর বুজুর্গীর সমকক্ষ আর কেউ নেই)। হজরত খাজা মীর ওরাদ বলেছেন, আমি হজরত মির্জা সাহেবের সঙ্গীগণের মধ্য থেকে যাকেই দেখেছি, তাঁরা প্রত্যেকেই আপন প্রিয় বুজুর্গের নেসবত প্রাপ্তিতে ধন্য। তবে তাঁদের মর্যাদা, হাল ও মাকাম ভিন্ন ভিন্ন। হজরত শায়েখ আব্দুল আজল যোবায়রী র. বলেছেন, মির্জা মাযহারের সময়ে তাঁর দরবারে তালেবে মাওলাগণের সমাগম এতো বেশী হতো, যা অন্য কোনো স্থানে হতো না। ওই সময় তিনি হজরত ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানি র. এর নায়েব ছিলেন।
তথ্যপঞ্জি ১ নাঈমুলাহ বাহরায়েচী ' আনফাসুল আকাবের', লখনৌ ছাপা ১২৯১ হিজরী পৃষ্ঠা ২৪। ২ শাহ্ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভী, 'মকতুবাতে মাশমুলা কালেমাতে তাইয়্যেবাত'। মকতুব নং ৩, পৃষ্ঠা ১৫৯। ৩ শায়েখ মোহাম্মদ ফাখের-যাঁর উপাধি ছিলো যায়েরে এলাহাবাদী। তিনি মুত্তাকী আলেম, মোহাদ্দেছ এবং শায়েখ মোহাম্মদ আফজল এলাহাবাদীর মুরিদ ছিলেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। তন্মধ্যে 'দুর্রাতুত্ তাহ্কীক' 'কুররাতুলআইন ফী এছবাতে রফয়িল ইয়াদাইন' বিশেষভাবে উলেখযোগ্য।