মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

দিন। হজরত হাফেজ সাদুলাহ্‌ আমাকে খুব সম্মান করতেন এবং বলতেন, তোমাকে আমি আমার মোর্শেদের স্থলে খেয়াল করি। মির্জা মাযহার আরও বলেছেন, একদা এক সাহেবজাদা (মীর আসাদুলাহ) সেরহিন্দ শরীফ যাচ্ছিলো। আমি তাকে বললাম, হজরত মোজাদ্দেদের নিকট আমার সালাম পেঁৗছে দিয়ো। সেরহিন্দ শরীফ থেকে ফিরে এসে সে আমাকে বললো, মাজার শরীফে পেঁৗছে যখন আপনার সালাম পেশ করলাম, তখন দেখি হজরত মোজাদ্দেদ তাঁর পবিত্র মস্তক বুক পর্যন্ত মাজার শরীফ থেকে বের করে অত্যন্ত আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন, কোন মির্জা? কে আমার এশকে দেওয়ানা? তোমার ও তার উপর সালাম, আলাহ্‌র রহমত ও বরকত বর্ষিত হোক। সাহেবজাদা বললো, এর আগে কখনো হজরত মোজাদ্দেদের জিয়ারত লাভ আমার সৌভাগ্য হয়নি। তবে আপনার ওসিলায় এই সৌভাগ্য আমার হাসিল হয়েছে। তারপর থেকে উক্ত সাহেবজাদা আমার প্রতি পূর্বের চেয়ে অধিক তাজীম প্রকাশ করতে লাগলো। বললো, আপনি আমার শ্রদ্ধেয় দাদাজানের নৈকট্যের মর্যাদা লাভ করেছেন। হজরত শাহ ওলীউলাহ মোহাদ্দেছে দেহলভী র. বলতেন, আলাহ্‌তায়ালা আমাকে সহী কাশফের নেয়ামত দান করেছেন। নিখিল বিশ্বের কোনো কিছুই আমার কাছে গোপন থাকে না। সবকিছু হাতের রেখাসমূহের মতো আমার নিকট সুস্পষ্ট। তবে এ সময় হজরত মির্জা মাযহার জান জানানের মতো ব্যক্তিত্ব পৃথিবীর কোনো অঞ্চল বা শহরে নেই। সুলুকের মাকামসমূহ কেউ যদি অর্জন করতে চায়, তাহলে তার মির্জা মাযহার জানে জানানের খেদমতে যাওয়া উচিত। ১ তাঁর এই নির্দেশানুসারে তাঁর সাথীদের অনেকেই ফায়দা গ্রহণার্থে মির্জা সাহেবের খেদমতে রুজু করতেন। তিনি তাঁর পত্রে মির্জা সাহেবের নিকট এরকম সম্বোধন করতেন আলাহ্‌তায়ালা এই তরিকায়ে আহমদিয়া মোজাদ্দেদিয়া এবং দায়ীয়ে সুনানে নববিয়া (নবীজীর সুন্নতের প্রতি আহবানকারী)কে মুসলমানদের উপকারার্থে দীর্ঘদিন পর্যন্ত জীবিত রাখুন। আলাহ্‌তায়ালা সুফীগণের তরিকাকে বিশেষ করে তরিকায়ে আহমদিয়াকে যে তাজালী ও ফযীলত দান করেছেন, তা যেনো দীর্ঘকাল পর্যন্ত নিরাপদ রেখে মানুষের জন্য সর্বপ্রকারের বরকত নাযিল করেন। আমীন। হাজি মোহাম্মদ ফাখের ৩ এলমে হাদিসের একজন আকাবের আলেম ছিলেন। তিনি বলতেন, মির্জা সাহেব মোস্তফা স. এর অনুসরণে আজীম শানের অধিকারী ছিলেন। আমি এক রাতে স্বপ্নে দেখলাম একটি ইরাকী ঘোড়া পরিপূর্ণ সজ্জিত

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।