মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

দেখি আমি রসুলেপাক স. এর বসার স্থানে বসে আছি। তারপর দেখি দু'জায়গাতেই তিনি বসে আছেন। অতঃপর দেখি উক্ত দু'জায়গাতেই আমি বসে আছি। এই যে ফানা ও বাকা রসুলেপাক স. থেকে হাসিল হয়েছিলো, তা হজরত মাযহারের উচ্চ মর্যাদাই প্রমাণ করে। তিনি আরও বলেছেন, একদিন আমি শায়েখের খেদমতে হাজির ছিলাম। তিনি আমার সম্পর্কে বলতে লাগলেন, দু'টি সূর্য পরস্পর মুখোমুখি হয়ে বের হয়েছে। সূর্যদ্বয়ের আলোর তীব্রতা এতোই অধিক যে, উভয়ের মধ্যে পার্থক্য করা সম্ভব হচ্ছে না। তারা তালেবে মাওলাগণের তরবিয়তের দিকে মনোনিবেশ করলে এই দুনিয়াকে আলোকিত করতে পারবে। তিনি আরও বলেছেন, একদিন শায়েখ অতি বিনয়বশতঃ আমার জানুতে চুম্বন করলেন এবং বললেন, আমার সাথীগণের মধ্যে তাঁর মতো আর কেউ নেই। একদিন হজরত শায়েখ বলতে লাগলেন, আলাহ্‌ ও তাঁর রসুল স. এর প্রতি তোমার সীমাহীন ভালোবাসার কারণে তরিকার প্রচলন তোমার দ্বারা সম্ভব হবে। আলাহ্‌তায়ালা তোমাকে শামসুদ্দীন হাবীবুলাহ লকব (উপাধি) দান করেছেন। তিনি আরও বলেছেন, হজরত শায়েখ তাঁর কতিপয় তরবিয়তের সাথীকে আমার হাওলা করে দিয়েছিলেন। আমি তাদেরকে তরিকার মাকামসমূহের চূড়ান্ত পর্যায়ে পেঁৗছে দিয়ে হজরতের খেদমতে তাদেরকে নিয়ে গেলাম। তিনি বললেন, তোমার কাছ থেকে তারা মাকামসমূহের সঠিক হাল ও কাইফিয়ত অর্জন করেছে। তরিকার ইমাম মোজাদ্দেদে আলফেসানি র. এর মকতুবাত অনুসারেই হয়েছে। তিনি আরও বলেছেন, এই বান্দার উপর আলাহ্‌তায়ালার নেয়ামতসমূহের মধ্যে অন্যতম হচ্ছে আলাহ্‌তায়ালা আমাকে মাশায়েখে কেরাম, বিশেষ করে হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী এবং হজরত শায়েখ আবেদ সুনামীর প্রতি মহব্বতের দৃঢ়তা দান করেছেন। যদিও রসুলুলাহ স. এর রওজা শরীফের জিয়ারত আমার সৌভাগ্য হয়নি, তবু অনেক শুকরিয়া যে, তাঁর প্রতিনিধিগণের সোহবত লাভ করার সৌভাগ্য আমার হয়েছিলো এবং সেই ওসিলায় আমার জীবন হয়েছে অর্থবহ। ওই সকল বুজুর্গ এই অধমকে যথেষ্ট সম্মান দিয়েছেন, যা এই বান্দার যোগ্যতার চেয়ে অনেক বেশী। একদিন হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী অত্যধিক বিনয়বশতঃ আমার জুতা সোজা করে দিয়েছিলেন। বলেছিলেন, আলাহ্‌তায়ালার দরবারে তোমার পূর্ণ গ্রহণযোগ্যতা আছে। হজরত হাজী মোহাম্মদ আফজল আমার সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন এবং বলতেন, আমি তোমার নেসবতের তাজীম করি। তারপর বলেছিলেন, আলাহ্‌তায়ালা তোমার মতো নেসবতধারীদের সংখ্যা আরও বৃদ্ধি করে

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।