মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

নবম অনুচ্ছেদ

সমকালীন বুজুর্গগণের নিকট মির্জা মাযহারের উচ্চ মর্যাদার বিষয় মির্জা মাযহার বলেছেন, আমি ফার্সী কায়দা ও অন্যান্য পুস্তিকা পড়েছি আমার পিতার কাছ থেকে। কালামুলাহ শরীফ, এলমে তাজভীদ ও এলমে ক্বেরাতের শিক্ষা ও সনদ নিয়েছি ক্বারী আব্দুর রসুলের কাছ থেকে। প্রচলিত দীনী এলেম হাসিল করি সমসাময়িক উলামায়ে কেরাম থেকে। পিতা মহোদয়ের ওফাতের পর হজরত হাজী মোহাম্মদ আফজল থেকে এলমে দীনের কতিপয় কিতাব বিস্তারিতভাবে অধ্যয়ন করি। এলমে হাদিস ও তাফসীরের সনদও তাঁর নিকট থেকেই গ্রহণ করি। এলেম শিক্ষা দেয়ার পর হজরত হাজী সাহেব আমাকে তাঁর কেলাহ্‌ (এক প্রকারের টুপী) মোবারক বরকত স্বরূপ দান করেন, যা তিনি পনেরো বছর পর্যন্ত পাগড়ির নিচে পরিধান করেছিলেন। রাতে সেই কেলাহ্‌ মোবারক গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। তার পানি যখন কৃষ্ণ বর্ণ ধারণ করলো, তখন আমি সেই পানি পান করলাম। যার বরকতে আমার অনুধাবন শক্তি হলো অধিকতর তীক্ষ্ন। কোনো জটিল ও কঠিন কিতাব আমার নিকট আর কঠিন রইলো না। তার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত তালেবে এলেমদেরকে জাহেরী এলেমের পাঠ দিতে থাকি। বাতেনী এলেমের নেসবত যখন প্রবল হয়, তখন কিতাবের শোগল ছেড়ে দেই। মির্জা মাযহার বলেছেন, আমি একদিন স্বপ্নে দেখি, কেউ আমাকে অদৃশ্য থেকে ডেকে বলছে, তোমাকে অনেক কাজ করতে হবে। খালকের হেদায়েত এবং তরিকার প্রচার প্রসারের সঙ্গে তোমার অস্তিত্ব জড়িত। সেজন্য মানুষকে ফায়দা প্রদানের সময় আমি আমার মধ্যে বাতেনী নেসবতের নূর সুস্পষ্টভাবে অনুভব করতাম। তখন আমার মনে হতো গায়েব থেকে যেনো আমাকে শক্তি প্রদান করা হচ্ছে। মির্জা মাযহার র. বলেছেন, ফকীর (মির্জা মাযহার), ইব্রাহীমি মাশরাবের অন্তভূর্ত। শায়েখ তাকে বাতেনী তাসাররুফ (ক্ষমতাপ্রয়োগ) এর মাধ্যমে মোহাম্মদী মাশরাব বানিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেছেন, যখন শায়েখ আমাকে হাকীকতে মোহাম্মদীর সুসংবাদ দিলেন এবং উক্ত মাকামের নূরে আমার ফানা হাসিল হলো, তখন আমি দেখলাম, সরওয়ারে আলম স. আমার সামনাসামনি তশরীফ নিয়ে এসেছেন। তারপর দেখি তিনি আমার জায়গায় তশরীফ রেখেছেন। অতঃপর

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।