নেসবতের মাধ্যমে আমি চিশতিয়া তরিকার নেসবত পেয়েছিলাম। তিনি আরও বলেছেন, চিশতিয়া খান্দানের সমসাময়িক কোনো কোনো বুজুর্গের মধ্যে যখন চিশতিয়া তরিকার নেসবত প্রকাশ পেতো, তখন সেমা তাদের কাছে ভালো লাগতো। এশক ও মহব্বতের জ্বালা, যা এই তরিকার বৈশিষ্ট্য, তা আমার বাতেনের রঙে গালেব হয়ে যেতো। এক রাতে এই কিতাবের লেখক শাহ গোলাম আলী এশার নামাজের পর মির্জা মাযহারের খেদমতে হাজির ছিলাম। নির্জন মুহূর্ত। হালের এক চূড়ান্ত মুহূর্তে তিনি গুনগুন করছিলেন এবং তার সাথে সাথে সীমাহীন কান্নাও জড়িত ছিলো। এই হাল যখন শেষ হলো, তখন তিনি বললেন, চিশতিয়া তরিকার বুজুর্গানের আত্মপ্রকাশ হয়েছিলো। মির্জা মাযহার বলেছেন, হজরত হাফেজ সাদুলাহর ওফাতের পর নওয়াব খান ফিরোজ জঙ্গ হজরত শায়েখ আবেদ সুনামীর খেদমতে হাজির হয়ে ফায়দা গ্রহণ করতে চাইলেন। তখন এই বান্দা (মির্জা মাযহার) হজরতের খেদমতে এ বিষয়ে আরয করলাম। তিনি দুঃখ করে বললেন, তুমি কী চাও যে আমাদের এই খানকা হজরত হাফেজ সাদুলাহর খানকার মতো বরকতহীন হয়ে যাক? দুনিয়াদারদের কদম নহুসত (দোষ) যুক্ত। বাতেনের জন্য তা বরকতহীনতার কারণ হয়। তিনি আরও বলেছেন, এক ব্যক্তি তাঁর কাছে এসে বললো, ওমুক ব্যক্তি দুনিয়াদার। বড় দৌলতের অধিকারী। একথা শুনে তিনি বললেন, আসলে সে অভাবী। কেনোনা দৌলত ও নেয়ামত কেবল আলাহ্র সঙ্গে নেসবতধারী ব্যক্তিদেরই হাসিল হয়ে থাকে। হাদিস শরীফে আছে- 'আল গিনাউ গিনাআন্ নাফসি' (প্রকৃত সম্পদ হচ্ছে নফসের অমুখাপেক্ষিতা)।
তথ্যপঞ্জি ১ আশআতুল্লুমআত, তরজমা মেশকাত। কৃত শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী। মুদ্রণ পাকিস্তান। ২ মুসলিম, বাবে ফজলে কেনাআত, বোখারী, রেকাব অনুচ্ছেদ, তিরমিযী যোহদ অনুচ্ছেদ।