মাযহারে শহীদ জানে জানাঁ র.
জানে জানাঁ মাযহার দেহলভী দীয়া তোমার প্রখর দ্যুতি হৃদয়ে হৃদয়ে জ্বালে বুকে বুলবুলি কোকিল পাপিয়া উথাল পাথাল করে সময়ে সময়ে। প্রেমের প্রকৃত সীমা কোথায় কে জানে আশেকান অফুরান জীবনের খোঁজে তোমার মাজারে আসে কলিজার টানে অজানা আবেশে মজে, আপন গরজে।
তোমার শায়েরী হাল শহীদি স্বপন 'শহীদ তো হ্যায় মগর, গোনাহ্গার হ্যায়' 'জান কোরবান' প্রেম ক'রেছে বপন যার চারা কিশলয় সুবাস ছড়ায়।
'মর্সিয়া গায় আজো শত শত বুক সারারাত সারাদিন 'মাশুক' 'মাশুক'।
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।