জন্য বিশিষ্ট ছিলো। এ ক্ষেত্রে এই হাদিসটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। রসুলেপাক স. বলেছেন, 'মা সাববালহু ফী সাদরী শাইয়ান ইলা সবাবতুহু ফী সাদরী আবী বাক্রিন' ১ (আলাহ্তায়ালা যা কিছু আমার সীনায় ঢেলে দিয়েছেন, তা আমি আবু বকরের সীনায় ঢেলে দিয়েছি)। দ্বিতীয়, যে কোনো ব্যক্তিকে হজরতের কবরের আশ-পাশে দাফন করা হবে, যতটুকু পর্যন্ত তাঁর দৃষ্টি কাজ করবে, তাকে মাফ করে দেয়া হবে। তৃতীয়, যে হজরতকে দেখেছে তাকে ক্ষমা করে দেয়া হবে। চতুর্থ, তিনি যাকে সায়ের সুলুক করাবেন, তাকে মুরাদ বানিয়ে দেয়া হবে। পঞ্চম, একদিন এলহাম হলো- এই মুহূর্তে এই হালকায় তাজালিয়ে জাতীর ফয়েজ জারী হচ্ছে। আমি (মির্জা মাযহার) বললাম, আলহামদু লিলাহ! এই ফকীরও হালকাতে হাজির রয়েছে। তিনি বললেন, তোমার সায়ের সুলুককেও মুরাদে সায়ের সুলুক করা হয়েছে। তোমার হালকাতেও তাজালীয়ে জাতীর ফয়েজ জারী থাকবে। এই মহান দানের শোকরিয়া আদায় করা উচিত। তিনি আরও বলেছেন, একদিন আমি কাদেরিয়া খান্দানের এজাযত কামনা করেছিলাম। তিনি বললেন, আমি তোমার জন্য এই খান্দানের এজাযত জনাব রসুলুলাহ স. এর কাছ থেকে দিতে চাই। তিনি জনাব রসুল করীম স. এর প্রতি তাওয়াজ্জোহ হয়ে বসলেন। আমি তাঁর হুকুম মোতাবেক মোরাকাবায় বসে গেলাম। দেখতে পেলাম, হাবীবে আলাহ্্ স. আলাহ্তায়ালার দরবারে তাঁর বড় বড় সাহাবী ও আওলিয়া কেরামকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন। গাউছুছ্ছাকালাইন আবদুল কাদের জিলানী র. রসুলেপাক স.এর সামনে দণ্ডায়মান। হজরত শায়েখ আবেদ সুনামী রসুলেপাক স. এর খেদমতে নিবেদন করলেন, মির্জা জান জানান কাদেরিয়া খান্দানের এজাযত প্রার্থী। রসুলেপাক স. বললেন, এ বিষয়ে আবদুল কাদের জিলানীর প্রতি রুজু করো। অতঃপর তিনি হজরত শায়েখ আবেদ সুনামীর নিবেদন কবুল করে বান্দাকে বরকতের খেরকা প্রদান করেন এবং আমাকে এজাযত দেন। তখন আমার বাতেনে কাদেরিয়া তরিকার নেসবতের হাল ও বরকত অনুভব করলাম এবং আমার সীনা তাঁর কাদেরিয়া তরিকার নূর দ্বারা উদ্ভাসিত হলো। নকশবন্দিয়া তরিকায় আত্মহারা ও আসক্তির হাল অধিক মাত্রায় থাকে। আর কাদেরিয়া তরিকায় উজ্জ্বলতা ও নূরের চাকচিক্যের হাল হয়ে থাকে। মির্জা মাযহার বলেছেন, হজরত শায়েখ আমাকে কাদেরিয়া, চিশতিয়া এবং সোহরাওয়ার্দিয়া তরিকার এজাযত দিয়েছিলেন। খাজা কুতুবুদ্দীন র. এর
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।