নিুতর মাকামসমূহে ফয়েজ যা বড় বড় বৃষ্টির ফোটার মতো ছিলো, তা এই মাকামে এসে ছোটো ও সূক্ষ্ণ হয়ে শিশির বিন্দুসম হয়ে যায়। হজরত শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর তাওয়াজ্জোহের বরকত ছিলো বর্ণ বিহীন। তাই তা অনুভূতিতে ধরা পড়তো খুব কম। বরং হালের শেষের দিকে তাঁর সোহবতের মাধ্যমে এক বিশেষ ধরনের পরিশুদ্ধি হাসিল হলো এবং কোনো প্রকারের যওক (স্বাদ) ও কাইফিয়ত (অবস্থা) অবশিষ্ট রইলো না। কাইফিয়ত দৃষ্টিগোচর না হওয়ার কারণ সম্পর্কে হজরতকে প্রশ্ন করলে তিনি বললেন, এ ব্যাপারে কোনোরকম সন্দেহের অবকাশ থাকা উচিত নয়। কেনোনা এই মাকামে এলাহীর ফয়েজের ধারা নিরবচ্ছিন্নভাবে জারী থাকে, যদিও তা বর্ণবিহীন হওয়ার কারণে অনুভূতিতে ধরা পড়ে না। ব্যাপারটি এরকম- যেমন কোনো একটি হাউজ প্রণালী পর্যন্ত পানিতে পরিপূর্ণ। হাউজটি যতোক্ষণ খালি থাকে ততোক্ষণ তাতে পানি পড়ার আওয়াজ শোনা যায়। হাউজটি যখন প্রণালী পর্যন্ত পানিতে ভরপুর হয়ে যায়, তখন আর তাতে পানি পড়ার শব্দ পাওয়া যায় না। মির্জা মাযহার বলেছেন, হজরত শায়েখ আবেদ সুনামীর তাওয়াজ্জোহে আমার বাতেনী নেসবতের মধ্যে এরূপ প্রশস্ততা এলো, যা কাশফের নজরে অনুভব করাও সম্ভব ছিলো না এবং তরিকার মাকামসমূহের সুলুক এমন শক্তিশালীভাবে হচ্ছিলো, যা প্রকাশ করা আত্মগৌরবের নামান্তর হবে। তিনি আরও বলেন, হজরত শায়েখ আমার হালের প্রতি অধিক গুরুত্ব দিয়েছিলেন। অন্য কারও এমন বিশেষত্ব অর্জিত হয়নি। তিনি আমাকে তাঁর ব্যক্তিগত কামালিয়তের অন্তভুর্ক্ত করে ধন্য করেছিলেন। আমাকে তাঁর ফয়েজ বরকতে শরীক করে নিয়ে একদিন আমাকে বলেছিলেন, আলাহ্তায়ালা গত রাতে আমার উপর নতুন কামালাত ও তাজা ফয়েজ দান করেছেন, যা পূর্বের সমস্ত আত্মিক পূর্ণতা ও আত্মিক প্রাপ্তির উপর অগ্রগণ্য। আমি বললাম, রাত তখনও বাকি ছিলো- আলাহ্ প্রদত্ত সমস্ত ফযীলত যা আপনার বাতেনে অর্জিত হয়েছিলো- ওসিলা, ঐক্য ও মহব্বতের কারণে আমি তখন আমার নিজের মধ্যে বিস্ময়কর হাল অনুভব করেছিলাম। তিনি বললেন, তুমি সত্য বলেছো। তোমাকে আমার অন্তভুর্ক্ত করা হয়েছে। কুদরতের সমস্ত দান ও মর্যাদা যা আমাকে দান করা হয়েছে, তা থেকে তোমাকেও এক বিরাট ও পূর্ণ হিস্সা প্রদান করা হয়েছে। মির্জা মাযহার আরও বলেছেন, আলাহ্তায়ালা হজরত শায়েখ আবেদ সুনামীকে বিশেষ কতকগুলি সম্মান দান করেছিলেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে 'বৃহতের অন্তভূর্ক্তি' যা একটি উচ্চতর মাকাম, এটি হজরত আবু বকর সিদ্দীকের
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।