অষ্টম অনুচ্ছেদ
হজরত শায়েখ আবেদ সুনামী থেকে ফায়দা গ্রহণ মির্জা মাযহার র. বলেছেন, তরিকতের মাকামে বেলায়েতত্রয় (বেলায়েতে সুগরা, বেলায়েতে উলিয়া, বেলায়েতে কোবরা), বিভিন্ন হাল, মারেফতের এলেম ওয়ারেদাত (এলকা, এলহাম, কাশফ) ইত্যাদি আলাহ্তায়ালার অনুগ্রহে হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী থেকে হাসিল হয়েছিলো। তারপর কামালতত্রয় (কামালতে নবুওয়াত, কামালতে রেসালত, কামালতে উলুল আজম) এবং সাতটি হকীকতের মাকাম সাত বছর পর্যন্ত শায়েখের কাছ থেকে হাসিল করি। তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বিতীয়বার এক বছর পর্যন্ত মুরাদের সায়ের হিসেবে সকল মাকাম পুনরায় অতিμম করি। এ সায়েরে প্রত্যেক মাকামে হালসমূহে নতুন নতুন শক্তি সঞ্চয় করি। এমতাবস্থায় আমি মোজাদ্দেদিয়া আলীয়া মাকামসমূহে যে কাইফিয়ত (অবস্থা) এর আলোচনা করা হয়েছে- তা অর্জন করি। তিনি আরও বলেছেন, তওহীদের ওয়ারেদাত (কাশফ, এলহাম) এর প্রকাশ থেকে যওক-শওক (আত্মিক প্রেরণা-আস্বাদন) অর্জিত হওয়া বেলায়েতের অন্তর্ভুক্ত বিষয়। এই মাকামসমূহে সমস্ত হাল ও প্রাপ্তি দূর হয়ে গেলো এবং এশ্ক মহব্বতের জোশ প্রেরণা যা সিফতের তাজালীসমূহের চাহিদা তা জাতী তাজালীতে বিলুপ্ত হয়ে গেলো। এই মাকামে এসে নিঃস্বতা ও দাসত্ব ছাড়া আর কিছু অবশিষ্ট রইলো না। আইন (মূল সত্তা) এর সাথে নেসবত এবং প্রতিবিম্বের সাথে এত্তেহাদ (এক হওয়া) এর সূত্র যা দুনিয়াকে তার স্রষ্টার সাথে মিলিত বলে সাব্যস্ত করে, হজরতের চূড়ান্ত পবিত্রতার সংস্পর্শে সে হাল অতিμম করা সম্ভব হলো। এ সব কিছুই মত্ততার প্রাবল্যের কারণে হয়ে থাকে। এই স্তরে এসে নেসবত (আত্মিক সম্বন্ধ) ছাড়া বন্দেগীর মাকাম হাসিল হয় না। 'মালত্ তুরাবি ওয়া রব্বিল আরবাব' (মাটির সাথে মহাধিপতির সম্বন্ধ কোথায়)? এই মাকামের (তওহীদ) হাকীকত ও মারেফত প্রকৃতপক্ষে ইসলামের আকায়েদ, শরীয়ত ও আহকামের সাথে সম্পৃক্ত। এই মাকামে বিশ্বাস, প্রকারবিহীন মিলন, বর্ণবিহীন অবস্থা এবং নেসবতের সূক্ষ্ণতা তাৎক্ষণিকভাবে অপরিহার্য। এ সম্পর্কে ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানি র. তাঁর মকতুবাত শরীফে বলেছেন, এই তরিকার মাকামসমূহের বিভিন্ন স্তরে অবস্থা ও বর্ণবিহীনতা অর্জিত হয় এবং