দেখতে পেলাম। এভাবে কয়েক বছর চলে যাওয়ার পর হজরত সিবগাতুলাহ আমাকে সুসংবাদ দিলেন, হজরত আমাকে স্বপ্নে বলেছেন, আমি মির্জা সাহেবের প্রতি সন্তুষ্ট। কেনোনা তিনি যা করেছেন তা আলাহ্তায়ালার মর্জি মোতাবেকই করেছেন। আমি তখন শোকরানা সেজদা করলাম। কেনোনা আহলে হকগণের সন্তুষ্টি আলাহ্তায়ালার মহা নেয়ামত। এই গ্রন্থের লেখক ফকীর শাহ গোলাম আলী বলছেন, হজরত মোহাম্মদ যোবায়েরের ভক্তবৃন্দের মধ্য হতে একজন তাঁর ইনতেকালের পর হজরত শায়েখ আবেদের নিকট প্রত্যাবর্তন করেন। তিনি তখন দেখতে পান, তাঁর রূহ তাঁর প্রতি অসন্তুষ্ট। এমনকি তিনি তাঁর প্রতি তরবারী উত্তোলন করেছেন। তিনি তখন হজরত শায়েখের (মির্জা মাযহারের) আশ্রয় চাইলেন। হজরত আবেদ মির্জা মাযহারকে বললেন, অসন্তুষ্টির কারণ কী? সত্য অন্বেষণের জন্য এক ব্যক্তি তাঁরই খান্দানের মধ্য হতে একজনের নিকট প্রত্যাবর্তন করেছে। তাকে মাযুর মনে করা উচিত। শায়েখ জালাল পানিপথি ১ এর আওলাদের মধ্য হতে এক ব্যক্তি আমার কাছে (শাহ গোলাম আলী) বায়াত গ্রহণ করে। স্বপ্নযোগে তিনি (শায়েখ জালাল পানিপথি) বললেন, তুমি আমার তরিকা ছেড়ে দিয়ে নকশবন্দী কেনো হলে? উপরে যা উলেখ করা হলো তা সালেকের ভাবান্তরের বিষয়। কেনোনা দেখা যায় কোনো কোনো মোর্শেদ তাঁদের কোনো কোনো মুরিদকে অন্য বুজুর্গের নিকটেও পাঠিয়ে দিয়েছেন। আমাদের হজরত মির্জা মাযহার পীরের হুকুমে আমাদের থেকে ফায়দা হাসিল করেছেন। কেউ যদি অন্য কোনো বুজুর্গ থেকে ফায়দা বেশী পায় অথবা কারও কাছ থেকে জিকির ও আমলাদী শিক্ষা করে বা শিক্ষা করার চেষ্টা করে, পীরের খেদমত ও আমল যথাযথ আদায় করার পরও যদি মকসুদ হাসিল না হয়, অথবা দূরত্বের কারণে তালেব যথাযথ ফায়দা লাভ করতে অক্ষম হয়, তাহলে তার কর্তব্য হবে অন্য কোনো শায়েখের নিকট যাওয়া এবং ফয়েজে এলাহী থেকে বঞ্চিত না থাকা। মির্জা মাযহার বলেছেন, এক রাতে আমি স্বপ্নে বেহেশত দেখতে পাই। অকস্মাৎ সেখানে নবীগণের একটি দলকে দেখতে পেলাম। দেখলাম, হজরত হাফেজ সাহেব তাঁর আকাবেরগণের আগে আগে চলে যাচ্ছেন। তা দেখে আমি বিস্মিত হলাম এবং অগ্রে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলাম। তখন হজরত নূহ বললেন, তাঁর মনিব হজরত মোহাম্মদ মোস্তফা আগে তশরীফ নিয়ে গেছেন। তাই তিনি তাঁর জিয়ারতের উদ্দেশ্যে আগে আগে চলে যাচ্ছেন।
তথ্যপঞ্জি ১ শায়েখ মোহাম্মদ ইবনে মাহমুদ জালালউদ্দীন মাহমুদ পানিপথির উপাধি ছিলো কাবীরুল আউলিয়া। তিনি শায়েখ শামসুদ্দীন তুর্ক পানিপথির খলীফা ছিলেন। তাঁর যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিলো। তাঁর মশহুর খলীফাগণের মধ্যে অন্যতম ছিলেন শায়েখ আহমদ আব্দুল হক দেহলভী। হজরত মির্জা পানিপথির বংশধর।