মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

এবং পীরানে কেরামের বাতেনী সাহায্যের ওসিলায় তিনি ওই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। তাঁর শত্রুরা পরাজিত হয়ে পলায়ন করতে বাধ্য হয়েছিলো। তিনি আরও বলেছেন, হজরত হাফেজ সাহেব থেকে আমার ফায়দা গ্রহণ করার পর অনেক লোক আমার দিকে ধাবিত হয়েছিলো। অনেক আমীর ওমরা ও ধনী লোক অধিক হারে আমার খেদমতে হাজির হতে লাগলো। নওয়াব খান ফিরোজ জঙ্গ হজরত হাফেজ সাহেবের নিকট বায়াত ছিলেন। তিনি তাঁর কাছ থেকে ফয়েজ হাসিলের জন্য প্রত্যেক দিন তাঁর জিকির ও মোরাকাবার হালকায় হাজির হতেন। তাঁর খানকায় অনেক ফকীর দরবেশের আগমন হতো। দৈনিক আশিজন লোক তাঁর খানকার পাকশালার খাবার গ্রহণ করতো। মির্জা মাযহার বলেছেন, হজরত হাফেজ সাহেব আমীর, ওমরাগণের নিকট বিভিন্ন লোকের জন্য সুপারিশ করার কাজে ব্যস্ত থাকতেন। এমনকি কারও কারও জন্য তিনি আমীর ওমরাগণের দরবারে তশরীফ নিয়ে যেতেন। কোনো মুরিদ হজরতের অনুমতি ছাড়া কোনো মাজার জিয়ারতের জন্য চলে গেলে তিনি খুব রাগান্বিত হতেন। তখন সে লোক তার বাতেনের নেসবতে শূন্যতা অনুভব করতো। হজরতের নিকট ওজরখাহী না করা পর্যন্ত তার নেসবত ঠিক হতো না। মির্জা মাযহার বলেছেন, আমি একদিন হজরতের নিকট আরয করলাম, এ তরিকায় উন্নতি সাধনের ভিত্তি কিসের উপর? তিনি বললেন, মোর্শেদের তাওয়াজ্জোহ (আত্মিক লক্ষ্য) এর উপর। তিনি কয়েক বছর পর্যন্ত আমাকে একই তাওয়াজ্জোহ প্রদান করেছেন। কিন্তু আমার অন্তরে সর্বদাই অধিক উন্নতির বাসনা বিদ্যমান ছিলো। আমার দুঃসাহসিকতার কারণে একবার তিনি আমার প্রতি খাস তাওয়াজ্জোহ প্রদান করে তাসাররুদ (পরিবর্তন) আনয়ন করলেন। ফলে আমি তিন মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। অবশেষে তিনি একদিন আমাকে দেখতে এলেন। আমি সুস্থ হয়ে গেলাম এবং আমার নেসবত ঠিক হয়ে গেলো। মির্জা মাযহার বলেছেন, হাফেজ সাদুলাহ্‌ বার্ধক্যজনিত কারণে তালেবগণের হালের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করতে পারছিলেন না। সে কারণে আমি শায়েখ হজরত আবেদ সুনামীর নিকট প্রত্যাবর্তন করি। সাথে সাথে হজরত হাফেজ সাহেবের খেদমতেও হাজির হতে থাকি। হাফেজ সাহেবের খলীফা শায়েখ সিবগাতুলাহ একথা তাঁকে জানালেন। তিনি মনে দুঃখ পেলেন। আমাকে ডেকে বললেন, আমার এখানকার ফয়েজ ও বরকতের কী কমতি দেখে অন্য জায়গায় প্রত্যাবর্তন করলে? আমি উত্তর করলাম, আমার মকসুদ আলাহ্‌ এবং উচ্চ নেসবত ব্যতীত আর কিছুই নয়। আর তা অর্জন করা উচ্চস্তরের তাওয়াজ্জোহ ব্যতীত সম্ভব নয়। আপনি তো শারীরিক দুর্বলতার কারণে তা প্রদান করতে পারছেন না। তাই আমি আপনার এক ভাইয়ের কাছে যাই। আমার এখলাস ও বন্দেগীর দৃঢ়তা আছে। কিন্তু আমার এ সব কারণ বর্ণনার পরও তাঁর মনোকষ্ট দূর হলো না। তাঁর ইনতেকালের পর আমি তাঁর মাজারে হাজির হলাম এবং সেখানে তাঁকে অসন্তুষ্টই

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।