সপ্তম অনুচ্ছেদ
হজরত হাফেজ সাদুলাহ থেকে ফায়দা গ্রহণ মির্জা মাযহার র. বলেছেন, আমি জনাব হজরত হাফেজ সাদুলাহর কাছে তরিকার ফয়েজ হাসিল করার জন্য আবেদন পেশ করলে তিনি আমাকে এস্তেখারা করার হুকুম দিলেন। এস্তেখারা করার পর আমি উদ্দেশ্য সম্পর্কে অবহিত হলাম যে, তিনি আমার কাম্য। সুতরাং তাঁর সোহবত লাভকে আমার জন্য অপরিহার্য করে নিলাম এবং তাঁর জুতা বহন করার খেদমত বেছে নিলাম। ওই খেদমতের বরকতে আমার অনেক ফায়দা হাসিল হলো। আমি আমার মধ্যে বাতেনী নূরের μমোন্নতি অনুভব করতে লাগলাম। আমার নেসবত (আত্মিক সম্বন্ধ) প্রশস্ত হলো। হজরত হাফেজ সাহেবের বয়স যখন আশি বছরের বেশী হলো, তখন তিনি বার্ধ্যক্যজনিত কারণে তালেবগণের হালের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করতে অক্ষম হলেন। তখনও তিনি প্রতিদিন সকাল বেলা কালামপাক এক পারা তেলাওয়াত করতেন। ফায়দা গ্রহণকারী তালেবগণ তখন তাঁর পাশে বসে যেতেন এবং কোরআন মজীদ শ্রবণ করতেন। এভাবে আমি বারো বছর পর্যন্ত তাঁর মোবারক সোহবত থেকে ফায়দা গ্রহণ করেছি এবং আমার হালের মধ্যে বেশুমার অনুগ্রহ প্রত্যক্ষ করেছি। এমনকি এক পর্যায়ে তিনি তাঁর মুরিদগণের হাল সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করতেন। আমি যা বলতাম, তিনি তা প্রত্যয়ন করতেন। তিনি তাঁর সাথীগণের তরবিয়াতের জন্য আমাকে হুকুম দিতেন। বলতেন, তুমি ওদেরকে শরীয়ত ও তরিকতের শিক্ষা প্রদান করো। একদা তাঁর দরবারে পুণ্যবানগণের একটি সমাবেশ অনুষ্ঠিত হলো। সেখানে হজরত খাজা মোহাম্মদ নাসেরও উপস্থিত ছিলেন। হাফেজ সাহেব তাঁর নেসবতের অবস্থা জানার জন্য তাঁর দিকে তাওয়াজ্জোহ দিলেন। তখন আমি কবি হাফেজের এই শেরটি পাঠ করলামঃ হারকিসকে দীদাহ রুয়ীতু পুশিদা চশমে মন কারীকে কার্দ দীদাহমন বী নজর নাকার্দি (যে তোমার চেহারা দেখলো সে যেনো আমার চক্ষু চুম্বন করলো। চক্ষু ওই কাজটি করলো যা খর্বদৃষ্টিসম্পন্ন আমি করতে পারিনি)। হাফেজ সাহেব বললেন, তাঁর নেসবত চূড়ান্ত সূক্ষ্ণতা এবং দৃঢ়তার সাথে উদ্ভাসিত। তাঁর কামালাতের নূর সূর্যের মতো অন্ধকার অপসারণকারী- যার বর্ণনা নিষ্প্রয়োজন। হজরত মির্জা মাযহার আরও বলেছেন, একবার আমাদের শুভাকাংক্ষী এক আমীর দুশমনের মোকাবলোয় তার সেনাবাহিনীর হেফাজতের জন্য এবং নিজের বিজয়ের জন্য হিজবুল বাহর দোয়া পড়েছিলেন। তখন হজরত হাফেজ সাহেব