করেছেন, দুর্বল নেসবতধারী ব্যক্তিগণ সেই উচ্চ মাকামসমূহ সম্পর্কে কীভাবে অনুভব করবে? এবং তারা হাকীকতের বিষয়াদি পর্যন্ত কেমন করে পেঁৗছবে? এধরনের আম লোকেরা যওক-শওকের উত্তাপ অনুভব করতে পারে কিন্তু আহমদী মোজাদ্দেদিয়া খান্দানের নেসবতের কারখানায় তৈরী সুফীগণের পরিচয় সাধারণ পরিচয়ের চেয়ে ভিন্ন। কামালাতে এলাহীর বহিঃপ্রকাশ তাদের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত যে তা আকলের গণ্ডি বহির্ভূত। যেমন কোরআনে করীমে এসেছে 'অলা ইউহীতূনা বিহি ই'লমা' ৫ (তাদের এলেম তাঁকে বেষ্টন করতে পারে না)। হজরত হাজী সাহেব আমার বর্ণনা শুনে আনন্দ প্রকাশ করলেন। মির্জা মাযহার বলতেন, হজরত হাজী সাহেবের উপর ফানা ও নিস্তি প্রবল ছিলো। তাঁর একটি বিশেষত্ব ছিলো, তিনি মানুষের ভুলত্রুটির গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়ে তাদরকে মাযুর বলে গ্রহণ করতেন। এ নসিহত আমি তাঁর কাছ থেকেই হাসিল করেছি। এ ধরনের বহু উপকারী বিষয় আমি তাঁর কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলাম।
তথ্যপঞ্জি ১ হজরত খাজা মোহাম্মদ যোবায়ের র. ওফাত ১১৫২ হিজরী মোতাবেক ১৭৩৯ খ্রিস্টাব্দ। ২ ফতহুলবারী শরহে সহী বোখারী ১, ১৬০ হাদিসের মতনে 'হুম' শব্দটি নেই। আবু দাউদ এলম ১, ইবনে মাজা ভূমিকা ১৭, দায়েমী ভূমিকা ৩২, মসনদে আহমদ ইবনে হাম্বল ৫, 196| ৩ আল ক্বোরআন, ফাতির ৩৫, ২৪। ৪ এখানে হজরত মাযহার রামচন্দ্র এবং কৃষ্ণকে ওলী বা নবী হওয়ার ব্যাপারে কিয়াস করেছেন। বর্তমান যুগের কোনো কোনো মুহাক্কেক বিশেষ করে ডঃ মোহাম্মদ ওমর বলেছেন, হজরত মাযহারের এহেন অজ্ঞাত কিয়াস তাঁর নিজস্ব অভিমত। ৫ আল ক্বোরআন, ত্বাহা ২০, ১১০।