মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

হেদায়েত করতেন। তিনি সঙ্গীত ও সেমা শ্রবণে অধিক অভ্যস্ত ছিলেন। তাঁর মধ্যে যে যওক শওক ছিলো, তা জযবার নেসবতের দলীল। এশক ও মহব্বতের নেসবতের উষ্ণতাকে দেখা গিয়েছে যেনো তিনি প্রান্তরে অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছেন। তা কৃষ্ণের মহব্বতে নিমজ্জিত থাকার অবস্থা জ্ঞাপক। সেজন্যই তাঁকে দেখা গিয়েছে অগ্নিকুণ্ডের ভিতরে দাঁড়িয়ে আছেন। আর রামচন্দ্র ছিলেন সুলুকের পথে। সেজন্য তাঁকে দেখা গিয়েছে অগ্নিকুণ্ডের কিনারায় দণ্ডায়মান। ওয়ালাহু আ'লাম। হজরত হাজী সাহেব বর্ণিত তাবিরটি খুব পছন্দ করলেন এবং এতে খুব খুশি হলেন, অধম লেখক শাহ গোলাম আলী বলেন, হাজী সাহেবের জনৈক খলীফা আবু সালেহ খান একদা মথুরা গিয়েছিলেন। তখন তাঁর বিশেষ কোনো প্রয়োজনে সাত টাকার খুব দরকার হলো। রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন। অকস্মাৎ দেখা গেলো হিন্দুদের বর্ণনাকৃত শ্রীকৃষ্ণের আকৃতিতে এক ব্যক্তি সেখানে আত্মপ্রকাশ করলো এবং সালাম দিয়ে তাঁকে সাতটি টাকা দিতে চাইলো। তিনি বলেন, আমি তাকে ইশারা করে বললাম, তুমি অপেক্ষা করো। নামাজ শেষ করে নেই। নামাজের পর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কী? সে বললো, কৃষ্ণ। আর এই সাত টাকা আপনার জন্য নজর এনেছি। আপনি আমাদের শহরে এসেছেন। তিনি প্রতিউত্তরে বললেন, আমি মোহাম্মদী। হজরত মোহাম্মদ মোস্তফা স. আমার পয়গম্বর। তিনি আমার ওসিলা। আমার হাজত পুরা করার জন্য তিনিই যথেষ্ট। আমি কোনো বেগানা লোকের হাদিয়া গ্রহণ করি না। কৃষ্ণ তখন μন্দন করে বলতে লাগলো, নবীয়ে আখেরুজ্জামানের গুণাবলী, এখলাস এবং আপনার এত্তেবা সম্পর্কে আমি যা শুনেছিলাম, তার চেয়ে বেশী আজ আমি প্রত্যক্ষ করলাম। মির্জা মাযহার বলেছেন, হাজী সাহেবের নেসবতের মাধ্যমে বর্ণবিহীন ওয়াহ্‌দানিয়াতের প্রকাশ ঘটতো এবং তাঁর মধ্যে লাতাফাত বা সূক্ষ্ণতা এমন ছিলো যে, অনেক ওলী তা অনুভব করতে পারতেন না। একদিন আমি তাঁর খেদমতে হাজির ছিলাম। তিনি বললেন, আজ আমার মহফিলে হজরত খাজা যোবায়েরের সঙ্গীগণের মধ্য থেকে এক ব্যক্তি উপবিষ্ট ছিলো। এমন সময় তাদের মধ্য থেকে আরেকজন এসে যোগ দিলো। তারা উভয়েই মোরাকাবা করলো এবং পরস্পরে আলাপ আলোচনা করলো যে, আমার এবং তোমার বাতেনের মধ্যে নেসবত ও কাইফিয়ত প্রকাশিত। কিন্তু হজরত হাজী সাহেবের বাতেনের প্রতি গভীর দৃষ্টিপাত করেও তাঁর বিষয়ে কিছুই প্রকাশিত হলো না। আমি (মির্জা মাযহার) বললাম, হজরত! আপনি হজরত মোহাম্মদ যোবায়েরের পীর এবং হজরত শায়েখ আব্দুল আহাদের কাছ থেকে কয়েক বছর পর্যন্ত বাতেনী নেসবত হাসিল করেছেন। তার ফলে আপনি যে নেসবত, হায়আতে উলুব্বী (উচ্চ অবস্থা) এবং সূক্ষ্ণতা অর্জন

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।