মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ওয়ারছাতুল আম্বিয়া' (আলেমগণ নবীগণের উত্তরাধিকারী) ২ এই হাদিসের তাৎপর্য সুস্পষ্ট হয়ে যেতো। তিনি শায়েখুল হাদিস এবং সোহবতের দিক দিয়ে আমার পীর ছিলেন। আমি তাঁর খেদমতে থেকে বিশ বছর পর্যন্ত তাঁর থেকে জাহেরী এবং বাতেনী ফায়দা হাসিল করেছি। কুতুবে এরশাদ হজরত খাজা মোহাম্মদ যোবায়েরের ইনতেকালের পর হাজী মোহাম্মদ আফজলের খলীফা শায়েখ মোহাম্মদ আযম বলেছিলেন, কুতুবিয়াতের মর্যাদা খাজা মোহাম্মদ যোবায়ের থেকে আমার নিকট স্থানান্তরিত হয়ে গিয়েছে। এরশাদের নহর যা তাঁর সীনায় জারী ছিলো, তা এখন আমার মধ্যে প্রবহমান। একথা শুনে হাজী মোহাম্মদ আফজল বলেছিলেন, এই মর্যাদা তো মির্জা জান জানানের নসীব হয়েছে। তার চেহারার দিকে লক্ষ্য করে দেখো। সে তো এ সময়ের জন্য তরিকার মাদার (ভিত্তি)। তাঁর খেদমতে তালেবগণের অধিকহারে আগমন এর দলীল। তোমরা কি দেখতে পাচ্ছো না, তার সাথীগণ কাম্য মাকামসমূহ অর্জন করতে সক্ষম হন? দৈনিকই তার ফয়েজ প্রদান ধারা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। মির্জা মাযহার বলেছেন, একদিন এক ব্যক্তি হাজী মোহাম্মদ আফজলের নিকট হাজির হয়ে বললো, স্বপ্নে দেখলাম, এক বিশাল প্রান্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই অগ্নিকুণ্ডের ভিতরে কৃষ্ণকে দেখতে পেলাম। রামচন্দ্রকে দেখলাম আগুনের এক কিনারায় দাঁড়িয়ে আছে। তখন কোনো এক ব্যক্তি ওই স্বপ্নের তাবীর করলো এভাবে- হিন্দু ধর্মের দু'জন বিশেষ দেবতা কৃষ্ণ ও রামচন্দ্র তারা দু'জনেই দোজখের আযাবে জ্বলছে। আমি বললাম, এই স্বপ্নের তাবীর এছাড়া অন্য রকমও হতে পারে। কেনোনা পূর্ববর্তীগণের মধ্য থেকে কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর কুফুরীর ফতওয়া দেয়া জায়েয নয়, যার ব্যাপারে শরীয়ত নিরবতা অবলম্বন করেছে। কিতাবুলাহ ও হাদিস উভয়ই এ দু'জনের অবস্থা সম্পর্কে নিশ্চুপ। তাছাড়া এই আয়াতে করীমা 'ওয়া ইম্‌মিন উম্মাতিন ইলা খলা ফীহা নাজীর' (প্রত্যেক উম্মতের জন্যই কোনো না কোনো ভয়প্রদর্শনকারী ছিলো) এর আলোকে প্রতীয়মান হয় যে, এই কাওম (ভারত) এর জন্যও কোনো না কোনো সুসংবাদদাতা এবং ভয়প্রদর্শনকারী ছিলেন। এই পরিপ্রেক্ষিতে তাদের ওলী বা নবী হওয়ার সম্ভাবনা রয়েছে। সৃষ্টিজগত সৃষ্টিকালে রামচন্দ্রকে জিন জাতিতে সৃষ্টি করা হয়েছিলো। সে সময় তাদের আয়ু হতো দীর্ঘ এবং কায়িক শক্তিও হতো অধিক। তিনি তাঁর সমসাময়িকদেরকে সুলুকের নেসবত দ্বারা তরবিয়ত প্রদান করতেন। কৃষ্ণ ছিলেন তাদের সময়ের সর্বশেষ বুজুর্গ। তাঁর মধ্যে পূর্ববর্তীদের তুলনায় কম আয়ু ও দুর্বলতা এসেছিলো। তিনি তাঁর সমসাময়িকদেরকে জযবার নেসবত দ্বারা

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।