ষষ্ঠ অনুচ্ছেদ
হাজী মোহাম্মদ আফজল থেকে ফায়দা গ্রহণ মির্জা মাযহার বলেছেন, আমি হজরত শাহ গোলশানের খেদমতে হাজির হয়ে আমার বাসনা প্রকাশ করলাম। তিনি বললেন, তোমার জন্য এ যুগের একজন শায়েখ প্রয়োজন। আমি তো এ তরিকার আদব পূর্ণরূপে রপ্ত করতে পারিনি। কখনও কখনও সেমা শ্রবণ করি। আবার কখনও কখনও নামাজ বেজামাত আদায় করে থাকি। তাই তোমার অন্য কোনো জায়গায় যাওয়া প্রয়োজন। আমি হজরত হুজ্জাতুলাহ নকশবন্দীর খলীফা হজরত মোহাম্মদ যোবায়ের নবীরা ১ এর খেদমতে হাজির হলাম। তিনি আমার হালের প্রতি অনেক মেহেরবানি করলেন। তাঁর সন্তানকে বললেন, এমন ব্যক্তি যে বাহ্যিক আদব ও বাতেনী নূর দ্বারা সুসজ্জিত, তার সাথে মোলাকাত করা অপরিহার্য। আমি তাঁর পদচুম্বন করলাম। তিনি বললেন, তুমি আমাদেরই। তবে এই তরিকার শর্ত হচ্ছে সোহবত গ্রহণ। কিন্তু তোমার রাস্তা তো অনেক দূরের। প্রতিদিন আসা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি হজরত নূর মোহাম্মদ বদায়ুনী থেকে যে নেসবত হাসিল করেছো, তা-ই সুদৃঢ়। তুমি যদি এই নেসবতের হেফাযত করতে পারো, তবে তা-ই তোমার জন্য যথেষ্ট হবে। অতঃপর আমি হজরত হাজী মোহাম্মদ আফজলের খেদমতে তাওয়াজ্জোহের দরখাস্ত করলাম। তিনি বললেন, তুমি দিব্যদৃষ্টির সাথে সুলুকের মঞ্জিলসমূহ অতিμম করেছো এবং তোমার বিভিন্ন মাকামের কাশফও অর্জিত হয়েছে। আমার তো কাশফ এবং মাকামসমূহের এলেম নেই। কাজেই আমার কাছ থেকে তোমার ফায়দা গ্রহণ সুন্দর হবে না। মির্জা মাযহার বলেন, বাহ্যিকভাবে যদিও তাঁর কাছ থেকে আমার ফায়দাগ্রহণ হয়নি, তবে হাদিসের পাঠ দান কালে তাঁর বাতেনী ফয়েজ দ্বারা আমি উপকৃত হয়েছি এবং নেসবত প্রকাশের ক্ষেত্রে শক্তি সঞ্চার করেছি। হাজী মোহাম্মদ আফজল যখন হাদিসের দরস দিতেন তখন রসুল স. এর নেসবতের উপস্থিতি হাসিল হতো এবং নূর ও বরকত অধিক মাত্রায় প্রকাশ পেতো। যেনো আধ্যাত্মিকভাবে রসুলেপাক স. এর সোহবত হাসিল হতো। ওই সময় তাঁর তাওয়াজ্জোহ ও দৃষ্টিপাত প্রত্যক্ষগোচর হতো। কামালাতে নবুওয়াতের নেসবত, তার প্রশস্ততার চূড়ান্ত ও নূরের আধিক্য উদ্ভাসিত হতো। 'আল উলামাআউ হুম