দিলাম। ওই প্রশংসা ও স্বীকৃতির মূল বক্তব্য শোনার পর তাঁর মধ্যে খুশির কোনো আলামত আমি দেখতে পেলাম না। কেনোনা সর্বসাধারণের প্রশংসা ও মন্দ ধারণা থেকে তাঁর নফস পরিচ্ছন্ন হয়ে গিয়েছিলো। রেজা ও তাসলীম তাঁর চারিত্রিক সৌন্দর্য ছিলো। মির্জা মাযহার আরও বলেছেন, হজরত বদায়ুনীর ওফাতের পর আমি নিয়মিত তাঁর মাজার জিয়ারত করে নূর হাসিল করতাম। এভাবে আমি দুই বছর পর্যন্ত তাঁর মাজার জিয়ারতের জন্য নিয়মিত যেতাম। তাঁর তাওয়াজ্জোহে আমার বাতেনী জগতের উন্নতি হয়েছিলো। আমি বাতেনী সুলুক, সিফতের মধ্যে দুবার শুয়ুনাত এবং উসুল অতিμম করে ইসমে বাতেনের তাজালিয়াত পর্যন্ত পেঁৗছেছিলাম। তখন বিভিন্ন হালের পরিবর্তন, বিস্ময়কর হালসমূহ আমার বাতেনী নেসবতের মধ্যে দর্শন করতে লাগলাম। তখন আলী কুশায়রী ৪ খাজা মোহাম্মদ সিদ্দিকের খলীফা আমাকে বলতেন, হজরত সাইয়্যেদ বদায়ুনী সাহেবের মাজারের ওসিলায় তোমার নেসবতে নতুন রঙ এসেছে এবং উন্নতি হচ্ছে। আমি বললাম, আমিও আমার হালের উন্নতি অনুভব করছি। শায়েখ মাযহার র. আরও বলেছেন, হজরত সাইয়্যেদ বদায়ুনী স্বপ্নযোগে আমাকে বলেছেন, আলাহ্তায়ালার কামালাত সীমাহীন। সেজন্য নিজের জীবন হকের অন্বেষণে ব্যয় করা উচিত। কবর থেকে ফায়দা হাসিলের অনুমতি নেই। কোনো জীবিত বুজুর্গের খেদমতে গিয়ে নৈকট্যের মাকাম হাসিল করা উচিত। আমার প্রতি তাঁর এই নির্দেশ কয়েকবার প্রকাশিত হলো। তখন আমি তাঁর হুকুম মোতাবেক সে সময়ের বুজুর্গানেদ্বীনের নিকট প্রত্যাবর্তন করলাম।
তথ্য পঞ্জি ১ ফতহুল বারী শরহে বোখারী, ইবনে হাজার আসকালানী, পৃষ্ঠা ১১৪, অনুচ্ছেদ-৩৭। ২ বিস্তারিত জানার জন্য ক) মাক্বামাতে মাযহারী, মাকাতিব অনুচ্ছেদ, মকতুব-২৪। খ) হেদায়াতুত্ত্বলেবীন, শাহ আবু সাঈদ মোজাদ্দেদী। গ) আরবায়ে আনহাব, শাহ আহমদ সাঈদ মোজাদ্দেদী। ঘ) ইজাহুত্তরিকা, শাহ্ গোলাম আলী দেহলভী। ঙ) আলতাফুল কুদ্দুস, শাহ ওলিউলাহ। ৩ হজরত শাহ গোলশান, ওফাত ১১৪০ হিজরী। তাঁর সম্পর্কে অধিক জানতে হলে পাঠ করতে হবে হালাতে শুআরা।