মির্জা মাযহার বলেছেন, আমি আমার শায়েখ নূর মোহাম্মদ বদায়ুনীর কাছ থেকে চার বছর পর্যন্ত ফায়দা হাসিল করেছি। তারপর তিনি আমাকে তরিকা শিক্ষা দেয়ার এজাযত এবং বরকতের খেরকা প্রদান করেন। তিনি আমাকে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা, সুন্নতের উপর আমল এবং বেদাত বর্জন করার ওসিয়ত করেন। তিনি আরও বলেছেন, হজরত শায়েখ আব্দুল আহাদের খলীফা হজরত শাহ গোলশান ৩ একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার শায়েখ তোমাকে কোন মাকামের সুসংবাদ দিয়েছেন এবং বাতেনের সায়ের ও সুলুকে তোমাকে কোন মাকাম পর্যন্ত পেঁৗছিয়েছেন? তখন আমার শায়েখ আমার মাকাম সম্পর্কে যা কিছু বলতেন, আমি তাঁকে তাই বললাম। এ সব কথা শুনে হজরত শাহ গোলশান বিস্ময় প্রকাশ করলেন। তিনি এসব অস্বীকার করে বললেন, তোমার পীর তো অনেক উচ্চতার দাবি করেছেন। কিন্তু এ সব তো বিখ্যাত আকাবেরগণের মধ্যেও পাওয়া যায় না। আমি তাঁর এ সকল মন্তব্য সম্পর্কে আমার পীর কেবলাকে জানালাম। বললাম, তিনি তো আপনাকে অস্বীকার করেন। মোর্শেদ কেবলা বললেন, তুমি সেখানে কেনো গিয়েছিলে? তাঁর এলেম তো আলাহ্র এলেম নয় যে, সব কিছুকেই বেষ্টন করতে পারবে। আর আমি তো কোনো পয়গম্বরও নই যে, আমাকে অস্বীকার করলে কুফুরী হবে। তাছাড়া আমি বেলায়েতের দাবিও তো করি না যে, আমাকে অস্বীকার করলে কেউ ফাসেক হয়ে যাবে। মির্জা মাযহার বলেন, এভাবে শায়েখ গোলশানের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেলো। কেনোনা মাশায়েখগণের ভাষ্য আছে, কেউ যদি তোমার পীরের সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে আর তুমি তাকে ভালো মনে করো, তাহলে কুকুর তোমার চেয়ে উত্তম। এক বছর পর শাহ গোলশানের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমাকে বললেন, তুমি কি আমার প্রতি অসন্তুষ্ট? আমি তোমার পীরকে অস্বীকার করেছিলাম। আমি আমার পীর মোর্শেদের স্বীকৃতিমূলক জবাব দিলাম। তিনি বললেন, আলাহ্তায়ালা তোমার পীরের পূর্ণতার বিষয় আমার নিকট প্রকাশ করে দিয়েছেন। একদিন আমি বাজারের এক স্থানে উপবিষ্ট ছিলাম। একটি পালকী আগমন করলো। পালকীটি আগমন করার সঙ্গে সঙ্গে বাজারটি আলোকিত হয়ে গেলো। কেউ যেনো বললো, মির্জা জান জানান সাহেবের পীর আগমন করেছেন। আমি তাঁর পিছনে পিছনে গেলাম। তিনি একটি ঘরে প্রবেশ করলেন। দেখলাম, ঘরটি বাইতুলাহ শরীফের মতো নূরানী হয়ে গিয়েছে। ঘরের দেয়াল মাটি সব কিছুতেই কাইফিয়াতে এলাহীর ঢেউ খেলছে। আমি আমার পীর সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনীর খেদমতে হাজির হয়ে শাহ গোলশান যে প্রশংসা করেছেন, তার বর্ণনা
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।